Ajker Patrika

নিউজিল্যান্ড আসছে ১৩ এপ্রিল, মিরপুর-চট্টগ্রামে খেলা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৬: ৫২
নিউজিল্যান্ড আসছে ১৩ এপ্রিল, মিরপুর-চট্টগ্রামে খেলা
এপ্রিল-মে মাসে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গত রাতে। রুদ্ধশ্বাস ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। পাকিস্তান সিরিজ জয়ের এক মাসের বিরতির পর মাঠে নামবে বাংলাদেশ। আজ সেই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এপ্রিল-মে মাসে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বিসিবি আজ সেই সিরিজের সূচি চূড়ান্ত করেছে বিসিবি। ১৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১৭, ২০ ও ২৩ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে দুই দল। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে। আর তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি এই মাঠেই হবে ২৯ এপ্রিল। শেষ ম্যাচ খেলতে মিরপুরে আসতে হবে দুই দলকে। ২ মে মিরপুর শেরেবাংলায় হবে তৃতীয় টি-টোয়েন্টি। ওয়ানডে ম্যাচগুলো বেলা ২টায় শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টি হবে দিনের আলোয়। এই ম্যাচ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ওয়ানডে সিরিজ

তারিখ ম্যাচ ভেন্যু

১৭ এপ্রিল প্রথম ওয়ানডে মিরপুর

২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে মিরপুর

২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে চট্টগ্রাম

* বেলা ২টায় শুরু হবে ম্যাচগুলো

টি-টোয়েন্টি সিরিজ

তারিখ ম্যাচ ভেন্যু

২৭ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি চট্টগ্রাম

২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি চট্টগ্রাম

২ মে তৃতীয় টি-টোয়েন্টি মিরপুর

* প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে। তৃতীয় টি-টোয়েন্টি বেলা ২টায় শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলি, কনটেন্ট ক্রিয়েটর নিহত

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত