Ajker Patrika

প্রস্তুতি ম্যাচে মিরাজের সেঞ্চুরি, বাকিরা কেমন করলেন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৩: ২৩
প্রস্তুতি ম্যাচে মিরাজের সেঞ্চুরি, বাকিরা কেমন করলেন
১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন মিরাজ। ছবি: বিসিবি

টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা মেটাতে না পারায় সম্প্রতি ওয়ানডে অধিনাকত্ব হারিয়েছেন মেহেদী হাসান মিরাজ। পারফরম্যান্স করে দলে জায়গা টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ তাঁর সামনে। এমন চাপের মুখে জ্বলে উঠলেন মিরাজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ব্যাটার, সেটা অনুমিতই ছিল। মূল সিরিজে মাঠ নামার আগে প্রস্তুতি ম্যাচেই দেখা গেল বাংলাদেশের ব্যাটারদের কঙ্কালসার চেহারা। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশে থাকা আনকোড়া-অচেনা পেসারদের সামনেই মুখ থুবড়ে পড়েছে সফরকারীরা।

তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান কিংবা সৌম্য সরকাররা ব্যাট হাতে নিজেদের হারিয়ে খুঁজেছেন। তাঁদের ব্যর্থতার দিনে ব্যতিক্রম ছিলেন কেবল মিরাজ। সাত নম্বরে নেমে অনেকটা একা হাতে দলের ইনিংস টেনে নিয়েছেন। তাঁর দারুণ সেঞ্চুরির পরও ২৬৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

অমিত, সৌম্য, তাইজুল, খালেদরা সঙ্গ দিলেও দলের রানের চাকা সচল রাখার কাজটা করে গেছেন মিরাজ। ১০২ বলে ১০ চার ও ৪ ছক্কায় তিন অঙ্কের ঘরে পৌঁছে যান তিনি। ১০৯ রানে অপরাজিত থাকেন সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে বাংলাদেশ। দলীয় ৭ রানেই বিদায় নেন তামিম (০)।

টিকে গেলেও বড় ইনিংস খেলতে পারেননি সাদমান। ৩১ রান করে কোরি রোচিচিওলির শিকার হন এই ওপেনার। মুমিনুল ফেরেন ১৬ রান করে। ডাক মেরে মুশফিক ফিরলে ৬১ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। শান্ত একপ্রান্ত আগলে রাখলেও দলের বিপদ সামাল দিতে ব্যর্থ হন। ৩৭ রানে কাটা পড়ে অধিনায়কের ইনিংস।

বিপদের মুখে সপ্তম উইকেটে সৌম্যকে (১৬) নিয়ে ৪৮ রান যোগ করেন মিরাজ। তাইজুলের (১০) সঙ্গে তাঁর জুটিতে আসে ৩০ রান। শেষ উইকেটে খালেদ আহমেদকে নিয়ে সবচেয়ে বেশি দৃঢ়তা দেখান মিরাজ। খালেদ আহমেদ ১৫ রান করে জারসিস ওয়াদিয়ার বলে আউট হলে ভাঙে ৬৯ রানের জুটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত