
শক্তি-সামর্থ্যে ইতালির চাইতে যোজন যোজন এগিয়ে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই দুই দলের ম্যাচের আগে এগিয়ে রাখা হয়েছিল ইংলিশদের। ম্যাচের ফলাফলও এসেছে তাদের পক্ষেই; ২৪ রানে জিতেছে হ্যারি ব্রুকের দল। তবে অনায়াসে জিততে পারেনি তারা। ইংল্যান্ডকে কাঁপিয়ে তবেই হেরেছে ইতালি।
কলকাতার ইডেন গার্ডেন্সে ২০২ রানের বিশাল পুঁজি পাওয়ায় ইংল্যান্ডের জয়টা যেন কেবলমাত্র সময়ের অপেক্ষা ছিল। কিন্তু ঝোড়ো ব্যাটিং করে দুইবারের চ্যাম্পিয়নদের রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল জাস্টিন মসকা, বেনজামিন মানেনতি ও গ্র্যান্ট স্টিওয়ার্ট। আশা জাগালেও ব্যাটিং ঝড় অব্যাহত রাখতে না পারায় শেষ পর্যন্ত পেরে ওঠেনি ইতালি। শেষ বলে অলআউট হওয়ার আগে ১৭৮ রান করে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটি।
জবাব দিতে নামা ইতালির শুরুটা মোটেও ভালো হয়নি। ২২ রানেই ৩ ব্যাটারকে হারায় তারা। তখন মনে হচ্ছিল ১০০ রান করাই কঠিন হবে তাদের জন্য। শুরুর সে ধাক্কা সামলে ইংল্যান্ডের বোলারদের চোখে চোখ রেখে দারুণ প্রতিরোধ গড়েন মানেনতি ও মসকা। তাঁদের ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন বুনছিল ইতালি। চতুর্থ উইকেটে ৪৮ বল খেলে ৯২ রান যোগ করেন এই দুজন। উইল জ্যাকসের বলে টম ব্যান্টনের হাতে ধরা পড়ার আগে ৬০ রান করেন মানেনতি। ৪ চার ও ৬ ছক্কায় সাজানো তাঁর ২৫ বলের ইনিংস।
কিছুক্ষণ পর মসকার উইকেটও হারায় ইতালি। প্যাভিলিয়নের পথ ধরার আগে ৩৪ বলে ৪৩ রান এনে দেন এই ওপেনার। তাদের বিদায়ের পর একপ্রান্তে ঝোড়ো ব্যাটিং অব্যাহত রাখেন স্টিওয়ার্ট। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটির পথেই হাঁটছিলেন। কিন্তু ব্যক্তিগত ৪৫ রানে থেমে যান তিনি। তাঁর ২৩ বলের ইনিংসটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে। হারলেও ইতালির আজকের ব্যাটিং বার্তা হয়েই থাকল অন্যান্য দলগুলোর জন্য। ইতালিকে অলআউট করার পথে জেমি ওভারটন ও স্যাম কারান তিনটি করে উইকেট নেন। জফরা আর্চারের শিকার দুটি উইকেট। এই জয়ে ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের জায়গা করে নিল ইংল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে দলের অন্যতম সেরা দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট–এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা পি
১ ঘণ্টা আগে
বিসিবির প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। এরপর লম্বা সময় আর থাকতে চাচ্ছেন না তিনি। বিসিবিও যদি চুক্তি বাড়াতে চায়, তাহলে বড়জোর এ বছরের ডিসেম্বর পর্যন্তই থাকতে চান। এমনটাই জানিয়েছেন আজকের পত্রিকাকে।
২ ঘণ্টা আগে
মাঠের খেলায় আরও একবার ভারতের কাছে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিবেশীদের কাছে ৬১ রানে হেরেছে তারা। এমন হারের পর দলটির কঠোর সমালোচনা করলেন ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। পাকিস্তান ভারতের চতুর্থ সারির দলের কাছেও হারবে বলেই বিশ্বাস তাঁর।
৩ ঘণ্টা আগে
পরিবার থাকে অস্ট্রেলিয়ায়। আমিনুল ইসলাম বুলবুলকে এখন অবশ্য দেশেই বেশি সময় দিতে হয়। বিসিবি সভাপতি বলে কথা। জরুরি কাজে আজ হুট করে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বলে গেছেন বোর্ডের অন্যান্য পরিচালকদের। এমনকি সম্ভব হলে দেশের বাইরে থেকেও কাজ করতে ইচ্ছুক তিনি। তবু দিনশেষে নেতিবাচক খবরের শিরোনাম হতে
৪ ঘণ্টা আগে