
ডেনমার্কের বিপক্ষে বড় জয়ের মাঝেও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকটই আলোচনায় উঠে এসেছে। অভিজ্ঞ অধিনায়কের ঘনিষ্ঠদের একজন ও পর্তুগালের ডিফেন্ডার রেনাতো ভেইগাকে ম্যাচের পর বারবার রোনালদোকে নিয়ে প্রশ্ন করা হলেও শেষ পর্যন্ত নীরবই ছিলেন তিনি।
কোপেনহেগেনে উয়েফা নেশনস লিগের ম্যাচে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ও রোনালদোকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রভাব আড়াল করতে পারেনি। নতুন কোচ জর্জ জেসুস আবারও সিআরসেভেনকে বেঞ্চে বসানোর সিদ্ধান্ত নেওয়ার পরই ক্যাম্প ছেড়েছেন পর্তুগালের এই অভিজ্ঞ তারকা।
ম্যাচ শেষে রোনালদোর পরিস্থিতি নিয়ে ভেইগার কাছ থেকে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। তবে প্রশ্নের মুখে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের দিকে ইঙ্গিত করেন ভেইগা। পরে জানান, এই সংকট নিয়ে কথা না বলার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভেইগা বলেন, ‘রোনালদোর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি জানেন, আমি তাকে কতটা সম্মান করি এবং ভালোবাসি। কিন্তু এ বিষয়ে কথা না বলার জন্য আমি নির্দেশ পেয়েছি।’
সাংবাদিকেরা বারবার প্রশ্ন করতে থাকলে ভেইগা দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি এ বিষয়ে কথা বলতে পারব না। আমি দুঃখিত। সত্যিই আমি এ নিয়ে কথা বলতে পারব না।’
তবে বিতর্কের মধ্যেও জেসুসের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ভেইগা। নতুন কোচের অধীনে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের প্রতিটি মিনিটই মাঠে ছিলেন ২০০৩ সালে জন্ম নেওয়া এই ডিফেন্ডার।
পর্তুগালের জার্সি পরাকে নিজের জন্য বড় সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করে ভেইগা বলেন, ‘ক্লাব ও জাতীয় দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার জন্য আমি প্রতিদিন কাজ করি। পর্তুগালের জার্সি পরা যেকোনো খেলোয়াড়ের জন্য সবচেয়ে বড় সম্মানের বিষয়। আমি নিজের মান আরও উন্নত করতে কাজ করে যাব।’

আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
১১ মিনিট আগে
বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। তাঁকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন মাকেতা।
৩৯ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা জয় দিয়েই করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবকে আজ ১-০ গোলে হারিয়েছে সাদাকালোরা। শুক্রবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন জাহিদ হাসান শান্ত।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা হয়ে বিদায়ী ম্যাচ খেলতে দেশে ফিরেছেন লিওনেল মেসি। আজ সকালে নিজ শহর রোজারিওতে পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা। আগামী বুধবার বেনিনের বিপক্ষে ম্যাচে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
২ ঘণ্টা আগে