১৫ বছর বয়সেই আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং প্রতিভা দেখিয়েছেন বৈভব সূর্যবংশী। টি-টোয়েন্টিতে তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখে তিন সংস্করণে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে সূর্যবংশীর টেস্ট খেলার মতো টেকনিক নেই বলেই মনে করেন ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার।
বিয়ন্ড ২৩ ক্রিকেট পডকাস্টে মাইকেল ক্লার্কের সঙ্গে আলোচনায় সূর্যবংশীর টেস্ট ক্রিকেটে মানিয়ে নেওয়ার সামর্থ্য নিয়ে সংশয় প্রকাশ করেন পানেসার। তাঁর মতে, টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করলেও দীর্ঘতম সংস্করণে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় টেকনিক এখনো গড়ে ওঠেনি এই তরুণ ব্যাটারের।
পানেসার বলেন, ‘আমি সূর্যবংশীকে টেস্ট ক্রিকেটে মানিয়ে নিতে দেখছি না। এই মুহূর্তে টেস্ট ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই সেরা ১০-এ থাকা একমাত্র ক্রিকেটার হ্যারি ব্রুক। তবে আমার মনে হয় না, সূর্যবংশীর সেই টেকনিক আছে।’
তবে পানেসারের সঙ্গে একমত নন ক্লার্ক। তাঁর মতে, প্রয়োজনীয় দক্ষতা ও প্রতিভা থাকলে একজন ক্রিকেটারের পক্ষে তিন সংস্করণেই সফল হওয়া সম্ভব। এ ক্ষেত্রে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের উদাহরণ টানেন তিনি।
ক্লার্ক বলেন, ‘আমার মনে হয়, এখনো তিন সংস্করণেই খেলা সম্ভব। বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স সেটা দেখিয়েছে। তারা অসাধারণ টেস্ট ক্রিকেটার ছিল, একই সঙ্গে অবিশ্বাস্য টি-টোয়েন্টি ক্রিকেটারও। এই প্রজন্মের কোনো ক্রিকেটার, যেমন সূর্যবংশী, যদি টেস্ট ক্রিকেটে মানিয়ে নিতে পারে, তাহলে সেটা দেখাটা হবে অবিশ্বাস্য।’
সূর্যবংশীর ব্যাটিংয়ের প্রধান শক্তি হিসেবে মারকুটে খেলার সামর্থ্য ও বল দেখার অসাধারণ ক্ষমতার কথা উল্লেখ করেন ক্লার্ক। তাঁর বিশ্বাস, ভারতের হয়ে বিভিন্ন দেশে সফর এবং ভিন্ন কন্ডিশনে অনুশীলনের সুযোগ পেলে সূর্যবংশীর টেকনিক আরও উন্নত হবে।
ক্লার্ক বলেন, ‘এই মুহূর্তে তার প্রধান শক্তি হলো পাওয়ার, আর বল দেখার ক্ষমতাও অসাধারণ। বিশ্বের যেকোনো তরুণ ক্রিকেটারের মতোই সে ভালোভাবে বল দেখতে পারে। ভারতের হয়ে যত বেশি সফর করবে এবং বিভিন্ন কন্ডিশনে অনুশীলন করবে, তার টেকনিকও তত উন্নত হবে।’

লিওনেল মেসির গল্পটা যেন শেষ হয়েও হলো না শেষ। সামাজিক মাধ্যমে একবার অবসরের ঘোষণা দেওয়ার পরও ৬ অক্টোবর দেখা যাচ্ছে তাঁকে। যদিও এই এক ম্যাচের বেশি তিনি খেলছেন না। বিশ্বজয়ী ফুটবলারের আর্জেন্টিনার হয়ে এক ম্যাচ পরই যে বিদায়ঘণ্টা বেজে যাচ্ছে, সেটা এখনো তাঁর সতীর্থদের বিশ্বাস হচ্ছে না।
৪২ মিনিট আগে
বয়স হয়ে গেছে ৩৪ বছর। লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন জাতীয় দলে। আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসা নিকোলাস তালিয়াফিকো যে গোধূলিলগ্নে এসে পৌঁছেছেন, তা তিনি বুঝতে পেরেছেন। দিয়েছেন অবসরের ইঙ্গিত।
১ ঘণ্টা আগে
১৫ বছর আগে রিয়াল মাদ্রিদের যুব দলে ট্রায়াল দিতে গিয়ে জিদানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল এমবাপ্পের। সেই জিদানই এখন তাঁর জাতীয় দলের কোচ
২ ঘণ্টা আগে
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কতটা উত্তাপ ছড়ায়, তা না বললেই নয়। যে ভেন্যুতেই খেলা হোক, ভক্ত-সমর্থকেরা তো বটেই, এমনকি ফুটবলাররাও হাতাহাতিতে জড়ান। ফাইনাল হলে তো কথাই নেই। তবে এবারের হাতাহাতির ঘটনা ফুটবল ম্যাচে নয়।
২ ঘণ্টা আগে