
দীর্ঘ ৪০ দিনের ফুটবল বিশ্বকাপ শেষ হচ্ছে ১৯ জুলাই। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। এমনকি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ভেন্যুর ঘাস সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে। যা ফিফা মোটা অঙ্কের টাকায় বিক্রি করছে বলে জানা গেছে।
‘দ্য অ্যাথলেটিকের’ তথ্য অনুযায়ী ঘাস বিক্রি থেকে ফিফার আয় হতে পারে ১ কোটি ১২ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ১৩৭ কোটি ৪৬ লাখ টাকা। নিউ জার্সির ডেমোক্র্যাট গভর্নর মিকি শেরিলের কার্যালয় জানিয়েছে, ফিফা যদি বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসের টুকরো বিক্রি করে কোটি কোটি ডলার আয়ের পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে সেই আয়ের একটি অংশের দাবিদার হওয়া উচিত নিউ জার্সিও।
শেরিলের মুখপাত্র শন হিগিন্স সংবাদমাধ্যমকে বলেন, ‘মেটলাইফ স্টেডিয়ামের মাঠের পিচ প্রস্তুতের মোট ব্যয়ের অধিকাংশই বহন করেছে নিউ জার্সি। তাই ফিফার এই নতুন অর্থ উপার্জনের উদ্যোগ থেকে যে আয় হবে, তার অংশীদার হওয়ার অধিকার নিউ জার্সির করদাতাদেরও রয়েছে।’
সর্বনিম্ন ৪৫০ ডলারের প্যাকেজ রয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৫৫২৩৯ টাকা। ৯০০ ডলার (১ লাখ ১০ হাজার টাকা) এবং ১২০০ ডলারের (১ লাখ ৪৭ হাজার টাকা) প্যাকেজেও ঘাস বিক্রি হবে। এসব প্যাকেজে থাকছে মূলত ২.৫ ইঞ্চি × ২.৫ ইঞ্চি × ২.৫ ইঞ্চি আকারের আসল ঘাসের টুকরো। তবে এই তিনটি মূল্যের মধ্যে পার্থক্য কী, তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, গোলমুখ, পেনাল্টি স্পট বা সেন্টার সার্কেল থেকে নেওয়া ঘাসের টুকরোর দাম তুলনামূলক বেশি হতে পারে।
রয়েছে ৩০০০ ডলারের প্রিমিয়াম প্যাকেজও। বাংলাদেশি ৩ লাখ ৬৮ হাজার টাকা দামের প্যাকেজে থাকছে—
৩ ইঞ্চি × ৩ ইঞ্চি × ৩ ইঞ্চি আকারের মাঠের ঘাসের অংশ, সোনালি খোদাই করা ধাতব স্মারক টিকিট, বিশ্বকাপ ফাইনালের বলের একটি ক্ষুদ্র প্রতিরূপ (মিনি রেপ্লিকা) এবং স্ফটিক কাঁচে তৈরি বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ।
সেমিতে উঠলে যে আর্জেন্টিনা হারে না, সেটা আরও একবার প্রমাণিত। ১৯ জুলাই নিউজার্সিতে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। কাতারে ২০২২ বিশ্বকাপে যে শিরোপা জিতেছিল লিওনেল স্কালোনির দল, এবার সেটা ধরে রাখতে নামবেন মেসি-এমিলিয়ানো মার্তিনেসরা। দেখা যাক, নিউজার্সির মঞ্চে কোন দল শিরোপা নিয়ে করবে বাঁধভাঙা উদযাপন। এর আগে পরশু মায়ামিতে হবে ফ্রান্স-ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

আর্জেন্টিনার ম্যাচ মানেই যেন আইশোস্পিডের (স্পিড) জন্য নতুন করে ট্রলের উপলক্ষ। বিশ্বকাপজুড়ে লিওনেল মেসির দলের প্রতিপক্ষকে সমর্থন করে আসা জনপ্রিয় এই মার্কিন ইউটিউবার এবারও ব্যতিক্রম হননি। তবে ইংল্যান্ডকে সমর্থন করেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে তাঁকে।
১৬ মিনিট আগে
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়কে পাশ কাটিয়ে সামনে উঠে এসেছে লিওনেল মেসি ও জুড বেলিংহামের তর্কে জড়ানোর ঘটনা। ম্যাচের শুরুতেই মুখোমুখি অবস্থান নিতে দেখা যায় তাঁদের। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
১ ঘণ্টা আগে
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ফল নির্ধারিত হয়ে যাওয়ার পর উদযাপনের মাঝেই সামনে আসে এক মজার ঘটনা। গোলপোস্টের কাছে পড়ে থাকা একটি পানির বোতল হাতে নিয়ে আর্জেন্টাইন উইঙ্গার নিকো গঞ্জালেস আবিষ্কার করেন, সেটি আসলে ইংল্যান্ডের গোলকিপ
২ ঘণ্টা আগে
ডালাস স্টেডিয়ামে উত্তেজনা তখন চরমে। লামিনে ইয়ামালকে বক্সের ভেতর ভুলবশত ফাউল করে বসলেন ফরাসি ডিফেন্ডার লুকা দিনিয়েঁ। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে এক সেকেন্ডও দেরি করেননি। স্পেনের ড্রেসিংরুমে আছেন চ্যাম্পিয়নস লিগজয়ী তারকা। আছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার ফুটবলারও। অথচ স্পট-কিকে যিনি দাঁড়ালেন, তাঁর
৪ ঘণ্টা আগে