
পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় শোকাচ্ছন্ন পুরো দেশ। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে স্বজনহারাদের আহাজারি ও মরদেহ উদ্ধারের করুণ দৃশ্য। স্বাধীনতা দিবসের আগের দিন এই দুর্ঘটনার ছবি এখন অনেকের টাইমলাইনে দেখা যাচ্ছে। শোকে আচ্ছন্ন ক্রিকেটাররাও।
বাসডুবিতে হতাহতের ঘটনায় সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাসসহ দেশের তারকা ক্রিকেটাররা। তামিম গতকাল সৌহার্দ্য পরিবহনের বাসটির ডুবে যাওয়ার ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন। ফটোকার্ডটি শোকের কালো আবহে আচ্ছন্ন এবং লেখা, ‘আমরা শোকাহত ও ২০২৬ সালের ২৫ মার্চ তারিখকে স্মরণ করব।’ ক্যাপশনে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি। আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য দান করুন।’
ফেসবুকে আজ সাকিব লিখেছেন, ‘গতকালকের মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা। নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধার হোক। এই প্রার্থনা রইল।আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’
শোকপ্রকাশ করেছেন নুরুল হাসান সোহানও। ফেসবুকে গত রাতে তিনি লিখেছেন, ‘ফেরিঘাটে আজকের মর্মান্তিক ঘটনাটি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। এই পথ দিয়েই আমিও চলাচল করি- আজ হয়তো আমিও সেখানে থাকতে পারতাম। আল্লাহ সবাইকে হেফাজত করুন। যারা স্বজন হারিয়েছেন, আল্লাহ তাদের শোক সহ্য করার শক্তি দিন। আমিন।’
শুধু গতকালের সৌহার্দ্য পরিবহনের বাসডুবির ঘটনাই নয়। রেল দুর্ঘটনা, সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় মৃত্যুতে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আনন্দ শেষ হয়ে যায় অনেক পরিবারের। গত কদিন ধরে লাগাতার দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনতে শুনতে দুঃখে-ভারাক্রান্ত লিটন ফেসবুকে লিখেছেন,‘দেশজুড়ে ঘটে যাওয়া দুর্ঘটনার খবর দেখে গভীরভাবে মর্মাহত। এত মানুষের প্রাণহানি ও কষ্ট সত্যিই হৃদয়বিদারক। তাদের পরিবারের মানুষগুলো কী অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, তা কল্পনাও করা যায় না। সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।’ রুবেল ফেসবুকে লিখেছেন, ‘কেন এত দুর্ঘটনা আমাদের দেশে? ঈদ এলে আমাদের দেশে কেন জানি মিশে যায় শোকের ছায়া। এটা কি আমাদের ভুল, নাকি নিয়তির পরীক্ষা, নাকি আমাদেরই অসচেতনতা?’
কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাস গতকাল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। অনেকে ফেরিতে ওঠার আগে বাস থেকে নেমে দাঁড়িয়েছিলেন বলে বেঁচে যান। কেউ কেউ সাঁতরে উঠলেও অনেকেই তাঁদের মা, বাবা, ভাইবোনকে হারিয়েছেন। এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১ তম মৌসুম শুরু হয়েছে গত ২৬ মার্চ। টুর্নামেন্টে পিন্ডিজের যাত্রা শুরু হচ্ছে আজ। নবাগত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠে নামার আগেই বেশ বিপাকে আছেন তারকা পেসার নাসিম শাহ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নাওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি।
১ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার ঘোষণা দেন আমিনুল হক। ৩০ মার্চ সকাল ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদের কথা বললেও প্রথম ধাপে ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে ১২৯ ক্রীড়াবিদকে। যেখানে আপাতত
২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় এদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। তবে বর্তমান সরকার সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন—দেশে আইপিএল সম্প্রচারে আর কোনো
২ ঘণ্টা আগে
মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও নিজেদের পারফরম্যান্সে খুশি হতে পারছেন না। বরং ফিনালিসিমা বাতিল হওয়ায় খুশিই হয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে