
বিশ্বকাপে ম্যাচ পরিচালনার স্বপ্ন ভেঙে গেছে সোমালিয়ান রেফারি ওমর আরতানের। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় চলমান বিশ্বকাপের ম্যাচ রেফারির তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। তবে ম্যাচ পরিচালনা করতে না পারলেও বিশ্বকাপের জন্য নির্ধারিত পুরো বেতনই পাচ্ছেন এই রেফারি।
বিশ্বকাপে অংশ নিতে গত সোমবার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই রেফারির ভাষ্য অনুযায়ী, প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিবাসন কর্তৃপক্ষ তাঁকে জানিয়ে দেয় যে, তিনি দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে যুক্তরাষ্ট্র সরকারের এক কর্মকর্তা বলেন, সোমালিয়ার উগ্রপন্থী সংগঠন আল-শাবাবের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তদন্তাধীন কয়েকজন ব্যক্তির সঙ্গে আরতানের কথিত যোগাযোগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন আরতান।
ঘটনার পর হতাশা প্রকাশ করে আরতান বলেন, ‘আমার সব কাগজপত্র ঠিক ছিল। আমার বৈধ ভিসাও ছিল। আমি শুধু একজন রেফারি, যে নিজের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন—বিশ্বকাপে দায়িত্ব পালনের সুযোগ—পূরণ করতে চেয়েছিল।’ প্রবেশে বাধা দেওয়ার পর আরতানকে তুরস্কগামী একটি বিমানে পাঠানো হয়। ইস্তাম্বুলে ফিফার প্রতিনিধিদের সহায়তা পাওয়ার পর তিনি নিজ দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ফিরে যান।
এই ঘটনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না আরতান। ফিফা তাঁর জন্য নির্ধারিত পুরো পারিশ্রমিক বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত বিশ্বকাপের রেফারিদের পারিশ্রমিক টুর্নামেন্ট শেষে পরিশোধ করা হয় এবং দায়িত্বের ধরন ও পরিচালিত ম্যাচের সংখ্যার ভিত্তিতে এর পরিমাণ নির্ধারিত হয়।
ফিফার এই সিদ্ধান্তকে আরতানের পেশাদার অবদানের প্রতি সম্মান হিসেবেই দেখা হচ্ছে। ৩৪ বছর বয়সী এই রেফারি ২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হন। একই সঙ্গে তিনি প্রথম সোমালিয়ান হিসেবে কোনো মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতার ফাইনালে দায়িত্ব পালনের কৃতিত্বও গড়েন।
গত বছরের জুনে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিরামিডস এফসি ও মামেলোদি সানডাউন্সের মধ্যকার ম্যাচ পরিচালনা করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন আরতান। বিশ্বকাপের মঞ্চে তাঁর অভিষেক আর হলো না। তবে ফিফার এই পদক্ষেপ এই রেফারির প্রতি সংস্থাটির আস্থা ও স্বীকৃতিরই প্রতিফলন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে জয় হাতছাড়া হলেও পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। পুরস্কার হিসেবে পাওয়া প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের চেরি গাড়িটি তিনি মাকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
৮ মিনিট আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের কীর্তিকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাঁর মতে, শুধু শক্তিশালী প্রতিপক্ষকে হারানোই নয়, বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশের উইকেট নিয়ে অস্ট্রেলিয়ানদের ইতিবাচক মন্তব্যও এই অর্জন
১ ঘণ্টা আগে
আর মাত্র দু্ই দিন পরই শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকা দলটির অধিনায়ক লিওনেল মেসি এরই মধ্যে ভক্তদের নিয়ে গেলেন স্মৃতির ভেলায়। ষষ্ঠ বিশ্বকাপে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আগের পাঁচটি বিশ্বকাপের স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
শেষ দিকে একের পর এক উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন শরীফুল ইসলাম। তাতে হারের খুব কাছে দাঁড়িয়েও জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে উঠল না নাজমুল হোসেন শান্তর দল। শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ১ উইকেট হারিয়েছে অজিরা।
৩ ঘণ্টা আগে