Ajker Patrika

সেমিফাইনালে কাকে পাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫১
সেমিফাইনালে কাকে পাচ্ছে বাংলাদেশ
সেমিফাইনালে উঠল বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

ম্যাচ পরিত্যক্ত হতেই নারী এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। তবে প্রতিপক্ষ জানা যাবে আগামীকাল। ভারত-জাপান ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিতে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।

বাংলাদেশ সময় আজ সকাল ৬টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-চীন নারী এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে উঠেছিল রোদও। কিন্তু হলো না একটা বলও। কারণ, বৃষ্টিতে মাঠের আউটফিল্ডের যে অবস্থা হয়েছিল, পরে তা আর শুকোয়নি। ম্যাচ কর্মকর্তারা তাই বাধ্য হয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন। তাতেই নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের সেমিফাইনাল। কারণ, ১৯৬ রেটিং পয়েন্ট নিয়ে নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে। চীনের অবস্থান ৩৬ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ৫০।

বাংলাদেশের মতো র‍্যাঙ্কিংয়ে প্রথম সারির দল হওয়ায় ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠতে পারে ভারতও। ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারত নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তিনে। ৩৯ নম্বরে অবস্থান করা জাপানের রেটিং পয়েন্ট ৪৫। কোরোগি স্পোর্টস ক্লাবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় মুখোমুখি হবে ভারত-জাপান।

আজ বাংলাদেশ সময় বেলা ১১ টায় নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে শুরু হবে পাকিস্তান-থাইল্যান্ড কোয়ার্টার ফাইনাল। তৃতীয় কোয়ার্টার ফাইনাল হবে আগামীকাল সকালে। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে মালয়েশিয়া-শ্রীলঙ্কা ম্যাচ।

নারী এশিয়ান গেমসের আগে দুবাইয়ে এশিয়া কাপ খেলেছে বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে ৪০ রানে হেরে সেমিতেই বিদায় নেয় জ্যোতির দল। এরই মধ্যে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন বাংলাদেশ অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত