
প্রত্যাবর্তনের গল্প রিয়াল মাদ্রিদের চেয়ে আর কোন দল সুন্দর করে লিখতে পারে? এটা রীতিমতো গবেষণার ব্যাপার। তবে এবার আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না রিয়াল। যে চ্যাম্পিয়নস লিগ তাদের এক রকম সম্পত্তি হয়ে গেছে, সেই টুর্নামেন্ট থেকেই এবার কোয়ার্টার ফাইনালেই বেজে গেল বিদায়ঘণ্টা।
আর্সেনালের বিপক্ষে গত রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ রিয়াল মাদ্রিদ খেলতে নেমেছিল ৩-০ গোলে পিছিয়ে থেকে। দ্বিতীয় লেগটা হয়েছিল সান্তিয়াগো বার্নাব্যুতে। প্রতিপক্ষের মাঠেই অনেক সময় ঘুরে দাঁড়ানোর গল্প লেখে, চেনা বার্নাব্যুতে তবে কেন নয়? রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকেরা তেমন চমক আশা করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র-কিলিয়ান এমবাপ্পেদের থেকে। কিন্তু এবার কার্লো আনচেলত্তির রিয়াল হেরেছে ২-১ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট কাটল আর্সেনাল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তির কাছে জিজ্ঞাসা, রিয়াল মাদ্রিদের হয়ে এটাই কি তাঁর শেষ চ্যাম্পিয়নস লিগ? রিয়াল কোচ তখন বল ঠেলে দিলেন ক্লাবের কোর্টে। আনচেলত্তি বলেন, ‘আমি জানি না। এই সিদ্ধান্ত (কোচ বদলানো) ক্লাব নিতে পারে। এ বছর অথবা যখন আমার চুক্তির মেয়াদ পরের বছর শেষ হবে, যেকোনো এক সময় হতে পারে। কোনো সমস্যা নেই।’
রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত। তবে ২০২৪-২৫ মৌসুমে রিয়ালের পথ চলাটা রোলার কোস্টারের মতো। এই ভালো তো, এই খারাপ। এ বছরের জানুয়ারিতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৫-২ ব্যবধানে হেরে স্প্যানিশ সুপার কাপ হেরেছে। এমনকি লা লিগার পয়েন্ট টেবিলেও শিরোপার দৌড়ে টক্কর চলছে বার্সার সঙ্গে।
আনচেলত্তির মতে, রিয়াল থেকে যখনই তাঁর বিদায়ঘণ্টা বেজে যাক না কেন, ক্লাবকে শুধু ধন্যবাদই দেবেন তিনি। রিয়াল কোচ বলেন, ‘যখন এখান (রিয়াল মাদ্রিদ) থেকে বিদায় নেব, তখন ক্লাবকে শুধু ধন্যবাদই দেব। আগামীকালও হতে পারে। এমনকি ১০ দিনের মধ্যে, এক মাস পর বা এক বছর পরও হতে পারে। আমার চুক্তি শেষ হচ্ছে কি না, সেটা কোনো ব্যাপার না।’
রিয়াল মাদ্রিদে আনচেলত্তি দুই দফায় কোচিং করাচ্ছেন। দ্বিতীয় দফায় এসেছেন ২০২১ সালে। সব মিলিয়ে কোচ হিসেবে রিয়ালকে তিনবার চ্যাম্পিয়নস লিগ ও দুইবার লা লিগা জিতিয়েছেন। ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ—রিয়ালকে ট্রেবল জিতিয়েছেন আনচেলত্তি। রিয়ালের সামনে মেজর শিরোপাজয়ের সুযোগ এই মৌসুমে থাকছে। ২৬ এপ্রিল কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে বার্সা-রিয়াল। হয়তো এই ম্যাচ জিতেই স্প্যানিশ সুপার কাপে হারের বদলা নিতে পারে আনচেলত্তির দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২৬ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪ ঘণ্টা আগে