
বাংলাদেশে এসে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে বাফুফের একটি । বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ঢাকা সফরকে এই পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
গতকাল রোববার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসে। দলটি রাজধানীর জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শন করে। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা।
ব্রাজিলের এই সফর অবশ্য শুধু বাংলাদেশের ম্যাচকে ঘিরে নয়। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলার কথা রয়েছে ব্রাজিলের। এর আগে অস্ট্রেলিয়ায় ২৫ ও ২৯ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। ১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফার আন্তর্জাতিক উইন্ডো থাকায় এই সময়ের মধ্যেই ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা ব্রাজিলের।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ফিফা উইন্ডোর শেষ দিন ৬ অক্টোবর বাংলাদেশে এসে খেলার বিষয়ে আগ্রহী ব্রাজিল। তবে এ নিয়ে এখন পর্যন্ত সিবিএফ কিংবা বাফুফে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
ব্রাজিলের প্রস্তাব বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের ব্যস্ত সূচি। সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় ফিফার তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। টুর্নামেন্টটি চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশের অন্তত চারটি ম্যাচ খেলার কথা রয়েছে সেখানে।
ফিফার একটি আন্তর্জাতিক উইন্ডোতে একটি জাতীয় দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারে। ফলে আসিয়ান কাপে চার ম্যাচ খেলে ৪ অক্টোবর বাংলাদেশ দেশে ফিরলে মাত্র দুই দিনের ব্যবধানে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামা কঠিন হবে। শুধু শারীরিক ধকল নয়, ফিফার ম্যাচসংখ্যার নিয়মও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এ কারণে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত কীভাবে আয়োজন করা হবে, তা নিয়ে বাফুফেকেও ভাবতে হচ্ছে। বাংলাদেশ যদি ৬ অক্টোবর ম্যাচটি খেলতে রাজি হয়, তাহলে আসিয়ান কাপের সূচির সঙ্গে সেটির সমন্বয় কীভাবে হবে, সেটিই এখন বড় প্রশ্ন।
বাংলাদেশে ব্রাজিলকে আনার আর্থিক বিষয়টিও কম গুরুত্বপূর্ণ নয়। তবে কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচের পর ঢাকায় এলে খরচ তুলনামূলকভাবে কম হবে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ব্রাজিলের প্রায় ৯০ সদস্যের দলকে কলকাতা থেকে ঢাকায় এবং পরে ঢাকা থেকে দুবাই চার্টার্ড ফ্লাইটে নেওয়ার ব্যবস্থা করতে হতে পারে। এর সঙ্গে নিরাপত্তা, আবাসন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ও থাকবে।

বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হয়েছিল ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলরাও তখন ছেড়ে কথা বলেননি অনুজদের। এবার ম্যাকাইতে জিতে ‘মুখ রক্ষা’ করেছে অস্ট্রেলিয়া। তবু তোপের মুখে অজিরা।
২৫ মিনিট আগে
দুই গোল, এক অ্যাসিস্ট—পরিসংখ্যানটা এখানে রাফিনিয়ার। এলচেকে গত রাতে তিনি রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। তাঁর ছন্দে থাকার রাতে বার্সেলোনা দাপটের সঙ্গে শুরু করেছে নতুন মৌসুম।
১ ঘণ্টা আগে
সাবেক ২১ অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আবারও একটি চিঠি লিখেছেন। ইমরান খানের সুচিকিৎসার দাবিতে তাঁরা আবেদন জানিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট কিছু দাবিও জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
১৪ ঘণ্টা আগে