
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ২–০ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে আর্জেন্টিনা। সেই প্রত্যাবর্তনের শেষ লাইনটা লিখেছেন এনসো ফের্নান্দেস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর করা জয়সূচক গোলে মিসরকে ৩–২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত ফের্নান্দেস বলেছেন, ‘আমি তিন বছর ধরে এই গোলের স্বপ্ন দেখেছি। আমাদের দলে অসাধারণ একদল খেলোয়াড় আছে, যারা কখনোই হার মানে না।’
এই জয়ের কৃতিত্ব শুধু নিজের নয়, পুরো দলের বলে মনে করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। তাই সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার সতীর্থদের, কোচিং স্টাফকে, যারা মাঠে এসে আমাদের সমর্থন করেছেন এবং আমাদের দেশে থেকে যারা আর্জেন্টিনাকে সমর্থন করছেন, সেই সব আর্জেন্টাইনকে ধন্যবাদ জানাতে চাই।’
মিসরের বিপক্ষে ম্যাচের কৌশল নিয়েও কথা বলেছেন ফের্নান্দেস। তাঁর ভাষায়, ‘প্রতিপক্ষ আমাদের যে জায়গাগুলো দিয়েছিল, সেগুলোর সুবিধা আমাদের নিতে হতো। আর আমরা সেটাই করেছি।’
বিশ্বকাপে নিজেদের লক্ষ্য সম্পর্কে ফের্নান্দেসের বক্তব্য, ‘আমরা আরেকটি বিশ্বকাপ উপভোগ করতে এবং আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। আর আমরা সেটাই করে চলেছি।’
নকআউট পর্বে বিদায়ের মুখ থেকে ফিরে আসা এই জয় আর্জেন্টিনার জন্য যেমন স্মরণীয়, তেমনি এনসো ফের্নান্দেসের কাছেও বিশেষ হয়ে থাকবে। তিন বছরের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেটি পূরণ হয়েছে ঠিক বিশ্বকাপের সবচেয়ে কঠিন মুহূর্তে।

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় এক দিনে নতুন করে আলোচনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সুইজারল্যান্ড–কলম্বিয়া ম্যাচ শুরুর আগে কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মিসরের জাতীয় পতাকা হাতে দেখা যায় তাঁকে। মুহূর্তটির ছবি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা।
২৪ মিনিট আগে
বয়সও যেন মেসির সামনে বাধা হয়ে দাঁড়াতে পারছে না। ৩৫ বছর বয়সের পর বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা এখন ১৫, যা আর কোনো ফুটবলারের নেই। শুধু তা-ই নয়, মিসরের বিপক্ষে একই ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এই কীর্তি গড়া খেলোয়াড়ও হয়েছেন তিনি। এত দিন রেকর্ডটি ছিল সুইডেন
৩৭ মিনিট আগে
মিসরের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে পেনাল্টি মিস করেছিলেন মেসি। পরে ৮৩ মিনিটে সমতাসূচক গোল করেন তিনি। এর আগে ক্রিস্তিয়ান রোমেরোর গোলে অ্যাসিস্টও করেন। যোগ করা সময়ে এনসো ফের্নান্দেসের জয়সূচক গোলে ৩–২ ব্যবধানে জিতে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর অবশ্য লেতেক্সিয়ের নামই সবচেয়ে বেশি আলোচনায়। মিসরের কোচ ও খেলোয়াড়দের অভিযোগ, তাঁর কিছু সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। যদিও ম্যাচের রেফারিং নিয়ে ফিফার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
১ ঘণ্টা আগে