
সাবেক মালিক রোমান আব্রামোভিচের আমলে সংঘটিত একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ৭৪টি নিয়ম ভঙ্গের অভিযোগ স্বীকার করার পর ক্লাবটিকে ১০ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬৫ কোটি টাকা।
একই সঙ্গে দুই ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দেওয়া হলেও সেটি ৩০ জুন ২০২৭ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
এফএ জানিয়েছে, অভিযোগগুলো মূলত খেলোয়াড়দের চুক্তি সম্পাদনে মধ্যস্থতাকারীদের ভূমিকা, এজেন্টদের কার্যক্রম এবং খেলোয়াড়দের ওপর তৃতীয় পক্ষের বিনিয়োগসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। অধিকাংশ অনিয়ম ঘটেছে ২০১০-১১ থেকে ২০১৫-১৬ মৌসুমের মধ্যে, যখন চেলসির মালিক ছিলেন আব্রামোভিচ।
শৃঙ্খলাবিষয়ক শুনানির আগেই চেলসি তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে এফএ।
প্রথমে একটি স্বাধীন কমিশন চেলসির জন্য ছয় পয়েন্ট কর্তনের শাস্তি স্থগিত রেখেছিল। তবে ক্লাবটির আপিলের পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। আপিলে স্থগিত পয়েন্ট কর্তনের পরিবর্তে দুই ট্রান্সফার উইন্ডোর জন্য স্থগিত নিবন্ধন নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।
যদিও ক্লাবটি প্রাতিষ্ঠানিকভাবে শাস্তি মেনে নিয়েছে, তবুও আব্রামোভিচ আমলের এসব অনিয়মে জড়িত ব্যক্তিদের সম্ভাব্য দায়-দায়িত্ব নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

ডারউইনে গতকাল শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ছিল বাংলাদেশেরই। কিন্তু আজ দ্বিতীয় দিনে চিত্রটা উল্টো। বাংলাদেশের ওপর যেমন ছড়িয়ে ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে ফিল সিমন্সের দলের।
৩৪ মিনিট আগে
ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়নের সময় হওয়া ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ইনফান্তিনোর ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা।
২ ঘণ্টা আগে
দারুণ ব্যাটিং করে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের আলোটা নিজের দিকে টেনে নেন মেহেদী হাসান মিরাজ। ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মিরাজ সেঞ্চুরির দেখা পেলেও ব্যাটিং নিয়ে চিন্তা কমছে না বাংলাদেশের। মিরাজ ছাড়া প্রথম ইনিংসে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
২ ঘণ্টা আগে
গিলের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক লোকেশ রাহুল। বৃহস্পতিবার অনুশীলনে চোট পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গিলকে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে