Ajker Patrika

ঝড়ের গতিতে ছুটতে থাকা নিউজিল্যান্ডের লাগাম টানল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৭: ২৪
ঝড়ের গতিতে ছুটতে থাকা নিউজিল্যান্ডের লাগাম টানল বাংলাদেশ
প্রথম টি-টোয়েন্টিতে জিততে হলে বাংলাদেশের করতে হবে ১৮৩ রান। ছবি: বিসিবি

টস হেরে আগে ব্যাটিং পেয়ে নিউজিল্যান্ড তাণ্ডব চালাচ্ছিল বাংলাদেশের ওপর। অধিনায়ক লিটন দাস একের পর এক বোলার পরিবর্তন করেও সফল হচ্ছিলেন না। তবে ম্যাচের শেষ দিকে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের স্কোর যেখানে চোখ বন্ধ করে ২০০ পার হওয়ার কথা ছিল, তা আর হয়নি।

ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরে যায় নিউজিল্যান্ড। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দুই দল মুখোমুখি হয়েছে টি-টোয়েন্টিতে। প্রথম ১০ ওভারে ২ উইকেটে ১০০ রান করলেও নিউজিল্যান্ড শেষভাগে রানের গতি বাড়াতে পারেনি। প্রথম টি-টোয়েন্টিতে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৮৩ রান।

নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে তিনবার রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। যার মধ্যে ২০২৩ সালের ডিসেম্বরে কিউইদের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করে জেতে বাংলাদেশ। আজ জিতলে ২৮ মাসের পুরোনো রেকর্ড ভেঙে দেবে বাংলাদেশ।

দলীয় ১১ রানেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে শরীফুল ইসলামকে পয়েন্ট ঠেলে সিঙ্গেল নিতে যান ক্যাটেন ক্লার্ক। তাঁর সঙ্গী টিম রবিনসন স্ট্রাইকপ্রান্তে পৌঁছানোর আগেই পয়েন্ট থেকে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন তাওহীদ হৃদয়। রানের খাতা খোলার সুযোগও পাননি রবিনসন।

শুরুতে আউট হওয়ার ধাক্কা দারুণভাবে সামলে ওঠে নিউজিল্যান্ড। বাংলাদেশের পিচ্ছিল ফিল্ডিংয়েরও তাতে দায় রয়েছে। দশম ওভারের প্রথম বলে রিশাদকে স্লগ সুইপ করতে যান ক্যাটেন ক্লার্ক। ডাইভ দিয়েও বলের নাগাল পাননি সাইফ হাসান। নিউজিল্যান্ডের স্কোর তখন ৯০। আর ক্লার্কের রান ৪৪।

দশম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে রিশাদকে টানা দুটি চার মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন ডেন ক্লিভার। ঠিক তার পরের বলে রিভার্স সুইপ করতে যান ক্লিভার। কিন্তু ব্যাটে বলে সংযোগ না হওয়ায় এলবিডব্লিউর ফাঁদে পড়েন ক্লিভার। ২৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫১ রান করেন ক্লিভার।

রিশাদের বলে আউট হওয়ার আগে ক্লিভার দ্বিতীয় উইকেটে ক্যাটেন ক্লার্কের সঙ্গে ৫০ বলে ৮৮ রানের জুটি গড়তে অবদান রাখেন। এখান থেকেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড মুহূর্তেই ১৫ ওভারে ৫ উইকেটে ১৩০ রানে পরিণত হয়। ক্লিভারের পর ক্যাটেন ক্লার্ক (৫১), বেভান জ্যাকবস (১) ও ডিন ফক্সক্রফট (৩) দ্রুত বিদায় নিয়েছেন। ১৬.৩ ওভারে নিউজিল্যান্ডের স্কোর যখন ৫ উইকেটে ১৫১ রান, তখন ফ্লাডলাইটে জটিলতা দেখা দেয়। আলোক স্বল্পতার কারণে ১২ মিনিট খেলা বন্ধ থাকে।

ষষ্ঠ উইকেটে কেলি-জশ ক্লার্কসন ১৭ বলে ৩২ রানের জুটি গড়ে আবার রানের চাকা সচল রাখেন। ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করেছে নিউজিল্যান্ড। ক্লার্ক, ক্লিভার দুজনই ৫১ রান করেছেন। বাংলাদেশের রিশাদ হোসেন ৪ ওভারে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শরীফুল, মেহেদী হাসান ও তানজিম সাকিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী খুন: মিথ্যা জবানবন্দি দিয়ে ধরা খেল খুনি, প্রকাশ্যে রোমহর্ষক তথ্য

ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের

‘স্বামী আমাকে না রাখলেও সমস্যা নেই, সন্তানকে ফেলব না’

৩ দিনের মধ্যে বিস্ফোরিত হতে পারে ইরানের তেল অবকাঠামো: ট্রাম্প

১৮ মাস আরামে ছিলেন, সেটা এখন হচ্ছে না: বিরোধী দলকে নৌ প্রতিমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত