
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে কি যাবে না, সেই ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) জবাব এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পেয়েছে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়টি আইসিসি গুরুত্ব সহকারে দেখছে। আইসিসির এই জবাবের পর কী করণীয়, সেই ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবির নীতিনির্ধারকেরা আলাপ-আলোচনা করবেন।
নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশের চাওয়া আইসিসি বিবেচনা করে দেখবে বলে বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এখন ভারতে কি খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল নাকি শ্রীলঙ্কায় লিটন দাস-তানজিদ হাসান তামিমরা খেলবেন, সেই বিষয়ে আজ বিকেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বিষয়টি বিসিবির একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর মূলত বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। মোস্তাফিজকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতে ম্যাচ খেলা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের একাধিক উপদেষ্টা। এই দোলাচলের মধ্যে গত রাতে ভারতীয় সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশ হয়েছিল যে ভারতে খেলতে না গেলে বাংলাদেশের পয়েন্ট কাটা হবে। তবে বিসিবি আজ সংবাদ বিজ্ঞপ্তিতে পয়েন্ট কাটার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে। বিশ্বকাপে বাংলাদেশ যেন নির্বিঘ্নে খেলতে পারে, সেই ব্যবস্থা করে দিতে আইসিসি দৃঢ়প্রতিজ্ঞ।
টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়ার কথা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের খেলার কথা নেপালের বিপক্ষে। এখন যদি বাংলাদেশের চার ম্যাচ শ্রীলঙ্কায় চলে যায়, সে ক্ষেত্রে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। সবশেষ ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আক্ষেপের নাম হয়ে থাকল পেনাল্টি মিস। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়ে ভক্তদের তোপের মুখে পড়েছেন ব্রুনো গিমারেস। একই সঙ্গে সামনে উঠে আসছে ভিনিসিয়ুস জুনিয়রের নাম।
২৫ মিনিট আগে
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। সেই হারের অন্যতম মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত ছিল প্রথমার্ধে ব্রুনো গিমারেসের পেনাল্টি মিস। ম্যাচ শেষে সেই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার।
১ ঘণ্টা আগে
গিমারেসকে পেনাল্টি নিতে দেখে অনেকেই বিস্মিত হন। ক্লাব ফুটবলে গত মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে দুটি পেনাল্টিই সফলভাবে কাজে লাগিয়েছিলেন। তবে তিনি দলের নিয়মিত পেনাল্টি নেওয়ার খেলোয়াড় ছিলেন না। এমনকি নিজের পেশাদার ক্যারিয়ারে সবমিলিয়ে তিনটি পেনাল্টি নিয়েছেন তিনি। ২০২৫–২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের
৩ ঘণ্টা আগে
আমি যদি এখন নরওয়ের রাস্তায় থাকতে পারতাম! এই উদ্যাপনের অংশ হতে পারতাম! সবাইকে আনন্দ করতে হবে। পুরো নরওয়েকেই উদ্যাপন করতে হবে। নরওয়ের ইতিহাসে এটি সবচেয়ে অবিশ্বাস্য দিনগুলোর একটি। সবাই শুধু উপভোগ করুন, কারণ এটা সত্যিই অবিশ্বাস্য।
৩ ঘণ্টা আগে