
যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, তাহলে বাংলাদেশ ক্রিকেট দলের পয়েন্ট কাটা হতে পারে বলে ক্রিকইনফো গত রাতে খবর প্রকাশ করেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এখানে পয়েন্ট কাটার কোনো ব্যাপার নেই; বরং বাংলাদেশ যা চাইছে, সেটা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গুরুত্ব সহকারে দেখছে।
নিরাপত্তাজনিত কারণে ভারতে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের খেলতে অসুবিধা হবে বলে বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে গত রোববার চিঠি দিয়েছিল বিসিবি। ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছ থেকে আজ জবাব পেয়েছে বিসিবি। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশ যেন নির্বিঘ্নে খেলতে পারে, সেই ব্যবস্থা করে দিতে আইসিসি দৃঢ়প্রতিজ্ঞ। নিরাপত্তার ইস্যু নিয়ে বিসিবির যে উদ্বেগ, সেই ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ভেন্যু পরিবর্তনের ইস্যুতে বিসিবিকে আইসিসি আলটিমেটাম দিয়েছে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে বিসিবির দাবি, এটা পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। আইসিসির কাছ থেকে এ-সংক্রান্ত (আলটিমেটাম) কোনো বার্তা বিসিবিকে দেওয়া হয়নি। বাংলাদেশ দলের স্বার্থে যেকোনো কিছু গুরুত্ব সহকারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা দেখবে বলে বিসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর মূলত বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। মোস্তাফিজকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতে ম্যাচ খেলা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ঝুঁকিপূর্ণ বলে বক্তব্য এসেছে বাংলাদেশ সরকারের একাধিক উপদেষ্টার পক্ষ থেকে। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটও ভারতে বাংলাদেশ দলের খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে করছেন।
টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়ার কথা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের খেলার কথা নেপালের বিপক্ষে। এখন যদি বাংলাদেশের চার ম্যাচ শ্রীলঙ্কায় চলে যায়, সে ক্ষেত্রে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। কলম্বোর প্রেমাদাসা, সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি), পাল্লেকেলে—বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার এই তিন ভেন্যু নির্ধারণ করা হয়েছে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, জিম্বাবুয়ে—‘বি’ গ্রুপে পড়েছে এই পাঁচ দল। এখন আইসিসি কী করে, সেটিই দেখার অপেক্ষা।

রীতিমতো এক নাটকই মঞ্চস্থ হলো মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে। ইংল্যান্ড-মেক্সিকোর ম্যাচে কী ছিল না! ফাউল, লাল কার্ড, পেনাল্টি। এমন নাটকীয় ম্যাচে শেষ হাসি হেসেছে টমাস টুখেলের দল। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল ইংলিশরা।
৩৫ মিনিট আগে
ক্লাব পর্যায়ে গোলের ঝুলঝুরি ছুটিয়ে অনেক আগেই গোলমেশিন তকমা পেয়েছেন আরলিং হালান্ড। এবারের বিশ্বকাপেও ধারাবাহিকভাবে জালের দেখা পাচ্ছেন। শেষ ষোলো থেকে ব্রাজিলকে বিদায় করার পথে দুইবার পেয়েছেন জালের দেখা। এরপর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই স্ট্রাইকার।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আক্ষেপের নাম হয়ে থাকল পেনাল্টি মিস। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়ে ভক্তদের তোপের মুখে পড়েছেন ব্রুনো গিমারেস। একই সঙ্গে সামনে উঠে আসছে ভিনিসিয়ুস জুনিয়রের নাম।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। সেই হারের অন্যতম মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত ছিল প্রথমার্ধে ব্রুনো গিমারেসের পেনাল্টি মিস। ম্যাচ শেষে সেই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার।
২ ঘণ্টা আগে