Ajker Patrika

ধাক্কা মেরে লাল কার্ড দেখায় অধিনায়ককে ঘুষি আর্জেন্টাইন গোলরক্ষকের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৩: ১৬
ধাক্কা মেরে লাল কার্ড দেখায় অধিনায়ককে ঘুষি আর্জেন্টাইন গোলরক্ষকের
লাল কার্ড দেখার পর প্রতিপক্ষ ফুটবলারকে ঘুষি মারেন এস্তেবান আন্দ্রাদা। ছবি: এএফপি

রিয়াল জারাগোজা গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদার কী হয়েছিল, সেটা তিনিই ভালো জানেন। হঠাৎ করে প্রতিপক্ষ ফুটবলারের ওপর আক্রমণ করতে থাকেন তিনি। এমনকি লাল কার্ড দেখার পর আরও উন্মত্ত হয়ে ওঠেন। প্রতিপক্ষ অধিনায়ককে মারলেন ঘুষি। এমন ঘটনায় কড়া শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।

আন্দ্রাদার মেজাজ হারানোর ঘটনা ঘটে গতকাল স্পেনের দ্বিতীয় বিভাগের হুয়েস্কা-রিয়াল জারাগোজা ম্যাচে। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে হুয়েস্কা অধিনায়ক হোর্হে পাউলিদোকে ধাক্কা দেন রিয়াল জারাগোজা গোলরক্ষক। রেফারি দামাসো আরকেদিয়ানো মনেসিলো এই ঘটনায় লাল কার্ড দেখান আন্দ্রাদাকে। লাল কার্ড দেখে দ্বিগ্বিদিক শূন্য হয়ে আন্দ্রাদা এবার পাউলিদোর মুখে সজোরে ঘুষি মারেন।

প্রতিপক্ষ ফুটবলাররা তো বটেই, এমনকি সতীর্থরাও সামলাতে পারছিলেন না আন্দ্রাদাকে। পাউলিদোর মুখে আন্দ্রাদার ঘুষি মারার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হুয়েস্কা-রিয়াল জারাগোজার ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। হুয়েস্কা গোলরক্ষক দানি হিমেনেজ ও জারাগোজার ডিফেন্ডার দানি তাসেন্দেকে বহিষ্কার করা হয়।

স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে মারামারির ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রিয়াল জারাগোজা। স্প্যানিশ এই ক্লাবটি এক বিবৃতিতে লিখেছে,
‘আমরা এমন কিছু ঘটনা দেখেছি, যা এই ম্যাচের জন্য লজ্জাজনক এবং কখনোই ঘটার কথা না। এমন ঘটনা রিয়াল জারাগোজা বা তাদের সমর্থকদের প্রতিনিধিত্ব করে না। ক্রীড়াসুলভ মনোভাব, সাহস এবং প্রতিপক্ষের প্রতি সম্মানের জন্য তাঁদের খ্যাতি রয়েছে।’

প্রতিপক্ষ ফুটবলারদের ঘুষি মারার ঘটনায় ক্ষমা চেয়েছেন আন্দ্রাদা। আর্জেন্টাইন এই গোলক্ষক বলেন, ‘নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। যে শাস্তিই দেওয়া হোক না কেন, তা মেনে নেবেন।’ মারামারির ম্যাচে রিয়াল জারাগোজাকে ১-০ গোলে হারিয়েছে হুয়েস্কা। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোল করেন হুয়েস্কা মিডফিল্ডার অস্কার সিয়েলভা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী খুন: মিথ্যা জবানবন্দি দিয়ে ধরা খেল খুনি, প্রকাশ্যে রোমহর্ষক তথ্য

ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের

গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া

‘স্বামী আমাকে না রাখলেও সমস্যা নেই, সন্তানকে ফেলব না’

৩ দিনের মধ্যে বিস্ফোরিত হতে পারে ইরানের তেল অবকাঠামো: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত