
৯০০ গোলের মাইলফলক স্পর্শ করা লিওনেল মেসির কাছে স্রেফ সময়ের ব্যাপার। রোববার ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে গোল করে মাইলফলকের পথে একধথাপ এগিয়েও যান তিনি। আজ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম লেগের ম্যাচে সুযোগও পেয়েছিলেন। তবে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অপেক্ষা আজও ফুরোয়নি।
ন্যাশভিলের গিওদিস পার্কে বাংলাদেশ সময় আজ ভোরে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয়েছে ন্যাশভিল-ইন্টার মায়ামি। এক গোল করলেই বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করতেন তিনি। কিন্তু ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় মেসির অপেক্ষা বেড়েই চলেছে। দুই দিন পর ফের ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করার সুযোগ পাচ্ছেন তিনি। রোববার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে শার্লট এফসি-ইন্টার মায়ামি। প্রতিপক্ষের মাঠে মাইলফলক স্পর্শ করার সুবর্ণ সুযোগটা নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন মেসি।
ন্যাশভিল এসসির বিপক্ষে আজ শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন মেসি। প্রতিপক্ষের রক্ষণদুর্গে বারবার হানাও দেন। কিন্তু ন্যাশভিল ডিফেন্ডাররা আর্জেন্টাইন ফরোয়ার্ডকে মাইলফলক স্পর্শ করার সুযোগ দেননি। দ্বিতীয়ার্ধেই মেসির গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। তেলাস্কো সেগোভিয়ার অ্যাসিস্টে ডান পায়ে শটও নেন মেসি। তবে ন্যাশভিল গোলরক্ষক ব্রায়ান স্কোয়াক সেই গোল প্রতিহত করেছেন।
গিওদিস পার্কে আজ ইন্টার মায়ামি ৫৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করেছে এক শট। ন্যাশভিল বল কমে দখলে রাখলেও তারা মায়ামির গোলপোস্ট লক্ষ্য করে নিয়েছে পাঁচ শট। তবে ফিনিশিংয়ে দুর্বলতা, প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় কোনো দলই গোল করতে পারেনি। কনক্যাকাফ চ্যাম্পিয়নস লেগের শেষ ষোলোর ইন্টার মায়ামি-ন্যাশভিল ম্যাচের দ্বিতীয় লেগ হবে আগামী বৃহস্পতিবার। এই ম্যাচটি হবে মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে। বর্তমানে দলটি ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তিনে অবস্থান করছে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর ‘লাইমলাইটে’ এখন নাহিদ রানা। গতির ঝড়ের পাশাপাশি বাউন্সার, লেংথ পরিবর্তন করে ঘায়েল করেছেন পাকিস্তানকে। ম্যাচ শেষে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন প্রশংসায় ভাসান এই ক্রিকেটারকে। রানাকে নিয়ে পোস্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি)।
৯ মিনিট আগে
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম তো বটেই, ৮ মার্চ পুরো ভারতই সেজেছিল উৎসবের বর্ণিল সাজে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে জয়ের পর উদযাপন শুরু করে দেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের পতাকা নিয়ে উদযাপন করতে গিয়ে তোপের মুখে পড়েন পান্ডিয়া। ভারতীয় এই তারকা অলরাউন্ডারের
১ ঘণ্টা আগে
নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ মোহাম্মদ আমিরের। সদ্য শেষ হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছিলেন। যদিও সেগুলো বিফলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের বিদ্রূপের শিকার হয়েছিলেন তিনি। এবার বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডের পর আলোচনায়...
২ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি নয়—সান্তিয়াগো বার্নাব্যুর গতকালের ম্যাচকে চাইলে অনেকে ভালভার্দে-সিটি লড়াইও বলতে পারেন। ফেদেরিকো ভালভার্দের একক নৈপুণ্যে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। হ্যাটট্রিকে গতকাল ৫৮ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন এই তারকা মিডফিল্ডার।
৩ ঘণ্টা আগে