
বর্তমান সময়ে খেললে মৌসুমে হাজার গোল করতেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা—এমনটাই মনে করেন ১৯৯৪ বিশ্বকাপে ইতালির রানার্সআপ দলের সদস্য দিনো বাজ্জিও। এখনকার সময়ের ফুটবলারদের বাড়তি সুরক্ষার বিষয়টি বিবেচনা করেই এই মন্তব্য করেছেন তিনি।
তোরিনো, ইন্টার মিলান, পারমা, লাজিওর মতো ইতালিয়ান ক্লাবে খেলেছেন বাজ্জিও। অন্যদিকে ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নাপোলির হয়ে মাঠ মাতিয়েছেন ম্যারাডোনা। ক্লাবটির কিংবদন্তি মানা হয় তাঁকে। ইতালিয়ান লিগে খেলার সুবাদে আর্জেন্টিনার ফুটবল জাদুকরকে খুব কাছ থেকে দেখেছেন বাজ্জিও। ম্যারাডোনা সম্পর্কে ভালো ধারণাই আছে তাঁর। পার্থক্য টেনে মেসির চেয়ে প্রয়াত ম্যারাডোনাকেই এগিয়ে রাখলেন সাবেক এই মিডফিল্ডার।
এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাজ্জিও বলেন, ‘দিয়েগো ম্যারাডোনা বর্তমান সময়ে খেললে মৌসুমে হাজার গোল করতে পারতেন। তিনি নাপোলি হয়ে খেলার সময় কতটা বাজেভাবে ফাউলের শিকার হতেন সেটা কেউ কল্পনাও করতে পারবে না। সে সময় মেসি খেললে, সে-ও হয়তো সমানভাবে নিজেকে রাঙাত। তবে তাঁকে শেষ করে দেওয়া হতো (ফাউল প্রসঙ্গে)। মূলত এই কারণেই আমার মনে হয় ম্যারাডোনাই বিশ্বের সের ফুটবলার।’
সে সময় ফুটবলাররা কতটা ঝুঁকি নিয়ে খেলতেন, সে প্রসঙ্গে বাজ্জিও বলেন, ‘আমাদের সময়ে খেলোয়াড়রা এত সুরক্ষায় থাকত না। সে সময় রক্ষণভাগের খেলোয়াড়রা ইচ্ছা করেই বুটের নিচের কাঁটা দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে পায়ের পেছনে আঘাত করত। তখন সেটা বিনা বাধায় করা যেত। খেলোয়াড়দের জন্য সময়টা খুবই কঠিন ছিল। আঘাতটা বলে লাগল নাকি প্রতিপক্ষ খেলোয়াড়ের গোড়ালিতে—সেটা নিয়ে কেউ ভাবত না। সেদিক থেকে বর্তমান সময়ের ফুটবল অনেক সহজ।’

নেইমার কি বিশ্বকাপ দলে সুযোগ পাবেন—এর উত্তর জানতে এখনো এক মাসের অপেক্ষা। কারণ, ২৬ মে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের দল ঘোষণা করবেন। আনচেলত্তির চাওয়া, পূর্ণ ফিট খেলোয়াড়েরাই বিশ্বকাপ দলে সুযোগ পাবেন। নেইমার বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন।
১৮ মিনিট আগে
নিজের অবসরের বিষয়টা সামনে আনলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। ক্যারিয়ার শেষের পেছনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) দায়ী করেছেন তিনি। জানালেন, ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রোষানলে পড়তে হয়েছিল তাঁকে।
২২ মিনিট আগে
ফিফা র্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দল সান ম্যারিনো; ২১১ নম্বরে আছে ইউরোপের তারা। এবার অখ্যাত এই দলটার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১ ঘণ্টা আগে
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে গ্রুপ ‘এ’তে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার যখন ভিয়েতনাম ও বাংলাদেশ মুখোমুখি হবে, তখন দুই দলের সামনেই থাকবে অনেক কিছু পাওয়ার সুযোগ।
২ ঘণ্টা আগে