
চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের সবশেষ ম্যাচেও চূড়ান্ত একাদশে ছিলেন মোহাম্মদ সালাহ। ১৮ মার্চ তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে শেষ ষোলোর দ্বিতীয় লেগে তুরস্কের গ্যালাতাসারাইকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল। তবে গতকাল টুর্নামেন্টের আরেক ধাপে এসে সালাহকে মাঠেই নামানো হয়নি।
পার্ক দে প্রিন্সেসে গত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছে পিএসজি-লিভারপুল। এই ম্যাচে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছে পিএসজি। অথচ সালাহর মতো তারকা স্ট্রাইকার থাকলেও তাঁকে খেলাননি লিভারপুল কোচ আর্নে স্লট। ডাগআউটে বসে দলের হার দেখতে হয়েছে সালাহকে। কেন সালাহকে খেলানো হয়নি—ম্যাচ শেষে এই প্রশ্নের উত্তরে স্লট বলেন, ‘খেলার শেষ অংশে গোলের চেয়ে টিকে থাকাই ছিল বেশি গুরুত্বপূর্ণ। গত মৌসুমে ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে গোল করেছিলাম। তবে আমার মনে হয় এই ২০-২৫ মিনিট শুধু রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিলাম।’
১১ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত লিভারপুলের আট ম্যাচ রয়েছে। যার মধ্যে সাতটিই প্রিমিয়ার লিগের ও একটি চ্যাম্পিয়নস লিগের। অ্যানফিল্ডে ১৪ এপ্রিল রাতে দ্বিতীয় লেগে পিএসজিকে আতিথেয়তা দেবে লিভারপুল। আর প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে স্লটের লিভারপুল। ইংলিশ লিগে এবার ২২ ম্যাচে ৫ গোল করেছেন ও সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬ গোল।
প্রিমিয়ার লিগে সালাহর যে পারফরম্যান্স, সেটা তাঁর মানের সঙ্গে যায় না। তবে শিরোপার দৌড়ে টিকে থাকলে স্লটের প্রয়োজন সালাহকে। বর্তমানে ৭০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আর্সেনাল। সামনের ম্যাচগুলোর কথা ভেবেই গতকাল পিএসজির বিপক্ষে তাঁকে (সালাহ) খেলানো হয়নি বলে জানিয়েছেন স্লট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ বলেন, ‘সালাহর অনেক গুণ আছে। কিন্তু যদি ২০-২৫ মিনিট শুধু রক্ষণই সামলাতে হয়, সেক্ষেত্রে সামনে যে ম্যাচগুলো রয়েছে, সেগুলোর জন্য তার শক্তি সঞ্চয় করে রাখতে হবে।’
পিএসজির বিপক্ষে গতকাল ৩-৪-৩ ফরমেশনে লিভারপুলকে খেলান স্লট। যদিও এই কৌশল পুরোপুরি ব্যর্থ। ম্যাচে লিভারপুলের লক্ষ্য বরাবর পিএসজি নেয় ৭ শট। যার মধ্যে দুটিকে গোলে পরিণত করতে পারে প্যারিসিয়ানরা। আর লিভারপুল ৩ শট নিলেও পিএসজির লক্ষ্য বরাবর একটিও করতে পারেনি।
২-০ গোলে হারলেও এখনো আশা হারাননি লিভারপুল কোচ স্লট। পিএসজির বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, ‘২-০ ব্যবধানে হেরে আসলেই ভাগ্যবান মনে হচ্ছে। তবে ইতিবাচক ব্যাপার হলো এই যে আমরা এখনো লড়াইয়ে আছি।’ ১১ মিনিটে গতকাল স্ট্রাইকার দেজিরে দুয়ের গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করা প্যারিসিয়ানদের দ্বিতীয় গোল পেতে অনেক অপেক্ষা করতে হয়েছে। ৬৫ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন আরেক স্ট্রাইকার খিচা কাভারেইস্কা।
প্রতিযোগিতামূলক ফুটবলে সালাহ সবশেষ খেলেছেন ৪ এপ্রিল। এফএ কাপ কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে হেরেছিল লিভারপুল। এর আগে আন্তর্জাতিক বিরতিতে সৌদি আরব ও স্পেনের বিপক্ষে খেলতে পারেননি। মাংশপেশির চোটে পড়ায় মূলত মিসরের জার্সিতে তাঁর তখন খেলা হয়নি।

বিদ্যুৎ খরচ বাঁচাতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দিনের আলোয় আয়োজনের ইঙ্গিত গতকাল দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। হচ্ছেও ঠিক তা-ই। সিরিজে কোনো দিবারাত্রির ম্যাচ থাকছে না।
১ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটা এখনো নাজমুল হোসেন শান্তর। ২ সেঞ্চুরি ও ১২ ফিফটিতে করেন ১৮২০ রান। সেই ধারাবাহিকতায় সুযোগ পেয়ে যান জাতীয় দলে। নেতৃত্বও দিচ্ছেন দলকে। তবে তাঁর এই পর্যায়ে উঠে আসতে অনেক ধাপ অতিক্রম করতে হচ্ছে।
২ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ দুটি ম্যাচেই বাংলাদেশি ক্রিকেটারদের দল মাঠে নামবে। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ। লাহোরে খেলছেন দুই বাংলাদেশি পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমান। আর রাতে পেশোয়ার জালমির মুখোমুখি হবে করাচি কিংস। পেশোয়ারে শরীফুল ইসলাম, না
৪ ঘণ্টা আগে
হংকংয়ের বিপক্ষে মূল ম্যাচেই জিততে পারত বাংলাদেশ। কিন্তু চতুর্থ কোয়ার্টারে একের পর এক গোল হজম করে বিপাকে পড়ে বাংলাদেশ। ম্যাচটা এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল যে ফল নিষ্পত্তি হয়েছে শ টাইব্রেকারে ফল নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। রুদ্ধশ্বাস জয়ে এশিয়ান গেমসের মূল পর্বে উঠে গেল বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে