
এ মাসেই বাংলাদেশ ক্রিকেটে একমাত্র পেসার হিসেবে কেন্দ্রীয় চুক্তির ‘এ+’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন তাসকিন আহমেদ। চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে সংক্ষিপ্ত বিরতির পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিরেছেন তিনি। প্রথম ম্যাচেই দারুণ শুরু করেছিলেন তাসকিন—৭ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে। তবে আজ লিগে নিজের দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখলেন তিনি।
তাসকিনকে বেধড়ক পিটিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের তোফায়েল আহমেদ, এনামুল হক বিজয় ও আব্দুল গাফফার সাকলাইনরা। বিশেষ করে তোফায়েল ব্যাটিং করেন বিধ্বংসী মেজাজে। ৪৬তম ওভারে তাসকিনের স্লোয়ার ডেলিভারিতে এক্সট্রা কভারের ওপর দিয়ে খেলতে গিয়ে টাইমিং গড়বড় করে মিড অফে মাহিদুল ইসলাম অঙ্কনের হাতে ক্যাচ দেন তোফায়েল। ২৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৩ রান করেন তোফায়েল। এই ওভারেই তাসকিন দেন ২৫ রান।
তাসকিনের দুঃস্বপ্ন যে তখনো শেষ হয়নি। নতুন ব্যাটার আব্দুল গাফফার সাকলাইন এসেই মিড অফের ওপর দিয়ে খেলতে গিয়ে দুই রান নেন। তাতেই এক ম্যাচে রানের ‘সেঞ্চুরি’র রেকর্ডে নাম উঠে যায় তাসকিনের। আর ৪৮তম ওভারের শেষ বলে মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে তাসকিনকে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডে এক নম্বরে বসিয়ে দেন আব্দুল গাফফার সাকলাইন।
১০ ওভারে ১০৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তাসকিন। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে এত রান দেননি বাংলাদেশের আর কোনো বোলার। তিনি ছাড়িয়ে গেছেন ইকবাল হোসেনকে, যিনি আগে সবচেয়ে বেশি রান দেওয়া বোলার ছিলেন। ডিপিএলে সবচেয়ে খরুচে বোলিংয়ের তালিকায় এখন শীর্ষে তাসকিন। দ্বিতীয় স্থানে ইকবাল হোসেন ও তৃতীয় স্থানে মুক্তার আলী।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি শফিউল ইসলামের। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ৯৭ রান দিয়েছিলেন তিনি। একই বছর পাকিস্তানের বিপক্ষে ৯৫ রান খরচ করেছিলেন।
মোস্তাফিজুর রহমান ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৯৩ রান দিয়েছিলেন। তাসকিনও আন্তর্জাতিক ক্রিকেটে বড় রান দেওয়ার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন—২০২২ সালে ভারতের বিপক্ষে ৯ ওভারে ৮৯ রান খরচ করেছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ডটি নেদারল্যান্ডসের বাস ডি লিডের দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৫ রান দিয়েছিলেন তিনি।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
১৫ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
৩৪ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে