
জিতলেই হাতছানি দেবে বিশ্বকাপ। এমনই সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। নারী এশিয়ান কাপে কাল বাংলাদেশ সময় বেলা ৩টায় পার্থে উজবেকিস্তানের মুখোমুখি হবে পিটার বাটলারের দল। যে ম্যাচে সবার নজর পড়ে আছে ড্রয়ের পর থেকেই।
‘বি’ গ্রুপে ২ ম্যাচে কোনো পয়েন্ট না নিয়ে চারে আছে বাংলাদেশ। কোনো পয়েন্ট পায়নি উজবেকিস্তানও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তিনে আছে তারা। কাল জিতলেই শেষ আটে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলবে বাংলাদেশ। তবে তাকিয়ে অনেক যদি–কিন্তুর ওপরও।
তিন গ্রুপে টেবিলের তিনে থাকা সেরা দুটি দল সুযোগ পাবে শেষ আটে। এশিয়ান কাপের সেরা ছয়টি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। পরের দুটি দলের থাকছে খেলার সুযোগ। তবে তাদের প্লে অফের পথ মারিয়ে আসতে হবে।
কালকের ম্যাচটি তাই মাইলফলক হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। সংবাদ সম্মেলনে আজ তিনি বলেন, ‘আমাদের সাহসী হতে হবে, আমাদের নির্ভীক হতে হবে। র্যাঙ্কিং এক জিনিস, কিন্তু যখন আপনি মাঠে নামেন, তখন লড়াইটা হয় ১১ বনাম ১১ জনের। আমি এই দলটির ওপর বিশ্বাস রাখি। তারা অনেক চড়াই-উতরাই পেরিয়ে এসেছে। আগামীকাল বাংলাদেশের ফুটবলের জন্য একটি মাইলফলক এবং আমরা সেখানে জয়ের জন্যই যাব এবং আমাদের সেরাটা দেব। আমার মনে হয় আগামীকালের ম্যাচটি ইঁদুর-বিড়াল খেলার মতো হবে।’
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১১২) চেয়ে ৬৩ ধাপ এগিয়ে উজবেকিস্তান (৪৯)। এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তানের কাছাকাছি থাকা মিয়ানমারকে হারিয়েই এখানে এসেছে বাংলাদেশ। তার ওপর বাছাইয়ে নেপালের বিপক্ষে ড্র করেছিল উজবেকিস্তান। কালকের ম্যাচ ঘিরে সেটাই বাড়িয়ে দিচ্ছে আশা।
বাটলার বলেন, ‘আমি (বাছাইয়ের ম্যাচে) নেপালকে দেখেছি এবং আমার মনে হয় নেপাল খুব ভালো খেলেছে। উজবেকিস্তান খুবই শক্তিশালী। তাদের খেলার একটি নির্দিষ্ট ধরন আছে। তবে আমার মনে হয় আমাদের কারিগরি দক্ষতা এবং বল দখলে রাখার ক্ষমতা তাদের সমস্যায় ফেলতে পারে। আমি জানি তারা যেভাবে খেলবে তার ওপর ভিত্তি করে এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তারা কি রক্ষণাত্মক খেলবে নাকি আমাদের ওপর চাপ সৃষ্টি করবে।’

রিয়াল মাদ্রিদের চেয়ে ফের চার পয়েন্ট এগিয়ে যেতে রীতিমতো ঘাম ছুটে গেছে বার্সেলোনার। আথলেতিক বিলবাওকে কাতালানরা হারিয়েছে ন্যূনতম ব্যবধানে; ১-০ গোলে। তবে যেভাবেই হোক, জিততে পেরেছেন এটা ভেবেই খুশি বার্সার প্রধান কোচ হান্সি ফ্লিক।
৮ মিনিট আগে
দুজনেই মৃদুভাষী, তিন বা চার লাইনের বেশি কিছু বলেন না। বড় কোনো প্রশ্নেও উত্তর আসে শর্টকার্ট। তাই নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের সঙ্গে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের মিল খুঁজে পান কেউ কেউ। যদিও মোস্তফিজকে সেভাবে অনুসরণ করেন না বলেই জানিয়েছেন আফঈদা।
১৩ মিনিট আগে
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্যতম জনপ্রিয় একটি কবিতার লাইন অনেকেরই জানা। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই লাইনটি আবারও সামনে চলে আসছে। মেহেদী হাসান মিরাজ নারী ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন।
৩৩ মিনিট আগে
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হয়েছিল ভারত। সেবার স্বাগতিকদের কাঁদিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। আজ একই মাঠে আরেকটি আইসিসি ইভেন্টের ফাইনালে খেলবে ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ড ফাইনাল।
১ ঘণ্টা আগে