যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার ঘোষণা দেন আমিনুল হক। ৩০ মার্চ সকাল ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদের কথা বললেও প্রথম ধাপে ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে ১২৯ ক্রীড়াবিদকে। যেখানে আপাতত থাকছেন না ক্রিকেটার কিংবা ফুটবলাররা।
জাতীয় ক্রীড়া পরিষদে আজ সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু জাতীয় পর্যায়ে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, তারাই পাবেন। আরেকটা বিষয় রয়েছে, আমরা এই যে জাতীয় পর্যায়ে যাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করব এইটা কিন্তু চার মাস পর পর আমরা রিভিউ করব। তাদের পারফরম্যান্সের ওপরে নিশ্চিত করেই কিন্তু সেটা সংযোজন-বিয়োজন হবে। তারা যদি তাদের সেই পারফরম্যান্স ধরে রাখে তারা কন্টিনিউ করবে, যদি কেউ পারফরম্যান্স থেকে সরে যায় তখন তারা বাদ পড়ে যাবে।’
প্রথম ধাপে বেতন পাবেন আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, উশু, প্যারা অ্যাথলেটিকস, কারাতে, সেপাক তাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, বাক্সেটবল, ব্রিজ, ফুটসালের ক্রীড়াবিদরা।
এপ্রিলের প্রথম সপ্তাহে আরও তালিকা করা হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ক্রিকেটাররা অত্যন্ত ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। ক্রিকেটারদের বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভাববো। আমরা আপাতত ফুটবল থেকে শুরু করে আমাদের যেসকল ইভেন্টগুলো বা যে সকল ক্রীড়াবিদরা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’

যোগ করা সময়ের ১০ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমে কর্নারটি ফয়সাল নিতে গেলেও পরে রোনান সুলিভান নিতে চাওয়ায় সরে আসেন তিনি। সুলিভানের নেওয়া কর্নার থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান রিয়াদ ফাহিম।
১৭ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার বেন ডাকেট। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেটে। এবার সে সমালোচনা যেন আরও বাড়িয়ে দিলেন জশ টাং ও জেমি স্মিথ।
২১ মিনিট আগে
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গেছেন শরীফুল ইসলাম। পেশোয়ার জালমির হয়ে পিন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে অভিষেক হয়েছে এই পেসারের। পিএসএলে নিজের প্রথম ম্যাচটা সেভাবে রাঙাতে পারলেন না শরীফুল।
১ ঘণ্টা আগে
লম্বা সময় ধরে বাংলাদেশ দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে ক্রিকেটের বাইরে নেই তারকা অলরাউন্ডার। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে বেড়াচ্ছেন। এবার আরও একটি নতুন লিগে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
২ ঘণ্টা আগে