
হংকংয়ের বিপক্ষে মূল ম্যাচেই জিততে পারত বাংলাদেশ। কিন্তু চতুর্থ কোয়ার্টারে একের পর এক গোল হজম করে বিপাকে পড়ে বাংলাদেশ। ম্যাচটা এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল যে ফল নিষ্পত্তি হয়েছে শুটআউটে। রুদ্ধশ্বাস জয়ে এশিয়ান গেমস হকির মূল পর্বে উঠে গেল বাংলাদেশ।
এশিয়ান গেমস হকি বাছাইপর্বে আজ পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। মূল ম্যাচ ৪-৪ গোলে ড্রয়ের পর শুটআউটে ৩-২ গোলে জিতে এশিয়ান গেমসের মূল পর্বের টিকিট কাটল বাংলাদেশ।
শুটআউটে খেলা গড়ালে বাংলাদেশের রকি প্রথম শট মিস করেন। তাতে ৩২ বছর পর এশিয়ান গেমসে হকিতে না খেলার শঙ্কা তৈরি হয় বাংলাদেশ। এর আগে সবশেষ ১৯৯০ সালে এই টুর্নামেন্টে খেলতে পারেনি দলটি। তবে বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর দুটি শট ঠেকিয়ে দেন। চতুর্থ শটে গোল করতে পারলে এক শট আগেই জিতত বাংলাদেশ। তবে তারা সেই শট মিস করেছে।
পঞ্চম শটে হংকং গোল করে ২-২ সমতা আনে। ম্যাচের শেষ শট তাই হয়ে ওঠে ভাগ্য নির্ধারণী। সেই শটে গোল করে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পায়। বাছাই থেকে ছয় দল মূল পর্বে খেলবে বলে বাংলাদেশও উঠে গেছে এশিয়ান গেমসে।
ম্যাচের প্রথম ৫ মিনিটে রকির পেনাল্টি কর্নার ও আমিরুলের পেনাল্টি স্ট্রোকে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে হংকং ব্যবধান কমায়৷ দ্বিতীয় কোয়ার্টারে কোনো দল গোল করতে পারেনি। ২-১ গোলে এগিয়ে থেকে তৃতীয় কোয়ার্টার শুরু করে বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে হংকং গোল করে সমতায় ফেরায়। ৪১ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার বাংলাদেশকে আবার লিড এনে দেন। চতুর্থ কোয়ার্টারের শুরুতে হংকং ফের সমতা আনে। ৪৮ মিনিটে আশরাফুল আবার গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। হংকং পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ৪-৪ সমতায় খেলা শেষ করে। শুটআউটে বাংলাদেশের রোকান, জয় ও ফজলে রাব্বি গোল করেন। রাব্বির গোলেই মূলত এশিয়ান গেমসের টিকিট কাটে বাংলাদেশ।

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের সবশেষ ম্যাচেও চূড়ান্ত একাদশে ছিলেন মোহাম্মদ সালাহ। ১৮ মার্চ তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে শেষ ষোলোর দ্বিতীয় লেগে তুরস্কের গ্যালাতাসারাইকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল। তবে গতকাল টুর্নামেন্টের আরেক ধাপে এসে সালাহকে মাঠেই নামানো হয়নি।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ দুটি ম্যাচেই বাংলাদেশি ক্রিকেটারদের দল মাঠে নামবে। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ। লাহোরে খেলছেন দুই বাংলাদেশি পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমান। আর রাতে পেশোয়ার জালমির মুখোমুখি হবে করাচি কিংস। পেশোয়ারে শরীফুল ইসলাম, না
২ ঘণ্টা আগে
আর্থিক নিয়ম ভাঙায় লেস্টার সিটির কাছ থেকে আগেই ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে আপিলও করেছিল হামজা চৌধুরীর লেস্টার। তবে কাজের কাজ কিছু হয়নি।
৩ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতবার পেশোয়ার জালমি নিলেও নাহিদ রানার টুর্নামেন্ট কেটেছে বেঞ্চে বসে। এবারও তাঁকে নিয়েছে পেশোয়ার। তবে পিএসএল অভিষেকটা মনে রাখার মতো হয়নি। এক বিব্রতকর রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের এই গতিতারকা।
৪ ঘণ্টা আগে