
নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে রিয়াল মাদ্রিদ। অনুশীলনের প্রথম দিন মাঠের চেয়ে বেশি আলোচনা হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে। আর্সেনালের আগ্রহ, চুক্তি নবায়নের অনিশ্চয়তা এবং কোচ মিকেল আর্তেতার মন্তব্য—সব মিলিয়ে ব্রাজিলিয়ান তারকা এখন স্পটলাইটে।
মেডিকেল পরীক্ষা শেষে সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন রিয়ালের তিন ফুটবলার। এরা হলেন ভিনিসিয়ুস জুনিয়র, বের্নার্দো সিলভা ও ব্রাহিম দিয়াজ। সবার মাঝে ভালদেবেবাসে ভিনিসিয়ুসের উপস্থিতিই সবচেয়ে বেশি নজর কাড়ে।
ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোর আগ্রহ দেখাচ্ছে আর্সেনাল। রিয়ালের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র এক বছর। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা আগেই জানিয়েছিল, চুক্তি নবায়ন নিয়ে সর্বশেষ যে প্রস্তাব রিয়াল দিয়েছে, সেখান থেকে তারা আর একচুলও সরে আসবে না বলে ভিনিসিয়ুসের প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
এদিকে গত সপ্তাহে ভিনিসিয়ুসকে নিয়ে প্রশ্নের মুখে আর্সেনাল কোচ আর্তেতা জল্পনায় নতুন মাত্রা যোগ করেন। সম্ভাব্য দলবদল নিয়ে সরাসরি কিছু না বললেও নিজেদের শক্তি বাড়ানোর বার্তা দিয়েছেন তিনি, ‘আমরা খুবই সক্রিয়ভাবে কাজ করছি। দলকে আরও উন্নত ও শক্তিশালী করার চেষ্টা করছি। আমরা বসে থাকব না। আমরা যা অর্জন করতে চাই, সে ব্যাপারে আমরা খুবই উচ্চাভিলাষী।’
জল্পনার মাঝেই ভিনিসিয়ুসকে নিয়ে নতুন মৌসুম শুরু করছেন রিয়ালের প্রধান কোচ জোসে মরিনিয়ো। মাঠের প্রস্তুতির পাশাপাশি ব্রাজিলিয়ান উইঙ্গারকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তাও সামলাতে হবে তাঁকে।
তবে মরিনিয়োর জন্য ইতিবাচক খবরও রয়েছে। নতুন মৌসুমের আগে সিলভার মতো তারকা ফুটবলারকে পেয়েছেন তিনি। এই মিডফিল্ডারকে রিয়ালে আনার ব্যাপারে বেশ আগ্রহ দেখিয়েছিলেন পর্তুগিজ কোচ। অন্যদিকে আক্রমণভাগে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় দিয়াজের সামনেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দলে নিজের জায়গা ধরে রাখতে হলে নতুন মৌসুমে কোচের আস্থা অর্জন করেই এগোতে হবে তাঁকে।

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। প্রিটোরিয়ায় গত পরশু ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। একই মাঠে আজ ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মে
৩ ঘণ্টা আগে
ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার
৫ ঘণ্টা আগে