
টেস্ট ক্রিকেটে বাজবল প্রথা শুরু করেছে ইংল্যান্ড। প্রতিপক্ষের বোলারদের ভয় না পেয়ে আক্রমণাত্মক ব্যাটিং করাই হলো বাজবল। ইংল্যান্ডের মতো পুরোপুরি না হলেও মাঝেমধ্যে টেস্টে আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে দেখা যায় অস্ট্রেলিয়া, ভারতের মতো দলগুলোকে। বাংলাদেশের জন্য যা এখনো স্বপ্নের মতো।
আগামী মাসে নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সে সিরিজ নিয়ে এরই মধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে স্বাগতিকেরা। বিরানব্বইয়ের চ্যাম্পিয়নদের বিপক্ষে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের ব্যাটিং। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, বড় দলগুলোর মতো আক্রমণাত্মক না হলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নাজমুল হোসেন শান্তদের ব্যাটিংয়ে পরিবর্তন আসতে পারে।
বাশার বলেন, ‘আমি এর আগে বলেছি যে আমাদের বোলিং দিকটা ঠিক আছে। বোলাররা এখন ২০টা উইকেট নেওয়ার মতো সামর্থ্য আছে। যেটা আগে এতটা ছিল না। আগেও ভালো বলার ছিল। কিন্তু এখন মনে হয় আমরা নিয়মিত হয় ২০টা উইকেট নিতে পারি। আমার মনে হয় এখন ব্যাটিং নিয়ে কথা বলার সময়। সেখানে যদি আমরা একটু ধারাবাহিক হতে পারি আমার তাহলে মনে হয় এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ভালো করবে। আমরা হয়তো একটু ভিন্ন রকমের ক্রিকেট খেলতে পারি। ঠিক বাজবলের কথা বলছি না, বলব না। তবে আমরা আমাদের খেলার ধরনটা একটু পরিবর্তন করতে পারি। সেটা আপনারা হয়তো দেখতে পারবেন।’
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন তানজিদ হাসান তামিম। প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া এই ব্যাটার সচরাচর মারকুটে ব্যাটিং করে থাকেন। তাহলে কেন লম্বা সংস্করণে ডাকা হলো তাঁকে? তামিম দলে জায়গা পাওয়ায় টেস্টে বাংলাদেশের আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিষয়টি আরও বেশি সামনে উঠে এসেছে। তাহলে কি পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিংয়ের পথে হাঁটবে বাংলাদেশ। এমন প্রশ্নের জবাবে নিজেদের সীমাবদ্ধতার কথা শোনালেন প্রধান নির্বাচক।
বাশার বলেন, ‘আমরা যখন কোনো খেলোয়াড়কে নিয়েছি, তার খেলার ধরনটা দেখেই নিয়েছি। যাকে দলে নিতে চাচ্ছি, আমাদের চাওয়া সে ওই ধরনের ক্রিকেটই খেলুক। সে দলেও আসুক ওই ধরনের খেলাটা দিয়েই। খেলার ধরণ কেমন হবে সেটা পরে সিদ্ধান্ত নিব। কিন্তু আমাদের পরিকল্পনা হলো, যদি দরকার হয় আমরা এ রকম (আক্রমণাত্মক) ক্রিকেট খেলতে পারি। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইলেই হবে না। সে রকম খেলোয়াড় থাকতে হবে। অন্য দলগুলো এমন ক্রিকেট খেলে, কারণ তাদের তেমন খেলোয়াড় আছে। আমাদের তেমনভাবে খেলার মতো যথেষ্ট খেলোয়াড় থাকলে আমরা ঐ ধরণের ক্রিকেট খেলতেই পারি। এটা (তামিমকে দলে নেওয়া) আমাদের পরিকল্পনার একটা অংশ। দেখা যাক ভবিষ্যতে আমরা কী করতে পারি।’

১৮২ রান করেও বাংলাদেশকে হারাতে পারেনি নিউজিল্যান্ড। ১২ বল এবং ৬ উইকেট হাতে রেখে তাদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়েছে স্বাগতিকেরা। হারের পর নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার ডিন ক্লিভারের দাবি—তাদের হাত থেকে ম্যাচটা বের করে নিয়েছে বাংলাদেশের ব্যাটাররা।
১৫ মিনিট আগে
ফিফটি করে নিউজিল্যান্ডকে হারানোর কারিগর ম্যাচসেরার পুরস্কার জেতা তাওহীদ হৃদয়। এদিন ব্যাটিংয়ে কম যাননি শামীম পাটোয়ারি। ১৩ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। এই বিস্ফোরক ইনিংস ছাপিয়ে নো লুক শটের কারণে আলাদাভাবে আলোচনায় এই ফিনিশার। তাঁর এই শটের প্রশংসা করেছেন সতীর্থ হৃদয়।
১ ঘণ্টা আগে
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চার জাতির টুর্নামেন্ট আয়োজন করছে মালদ্বীপ ফুটবল ফেডারেশন। গত জানুয়ারিতে বাংলাদেশকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়। বাফুফে সেই আমন্ত্রণ গ্রহণ করলেও জাতীয় দল নয়, বরং অনূর্ধ্ব–২৩ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অনূর্ধ্ব–২৩ দলের প্রধান কোচ হিসেবে থাকবেন মারুফুল হক। বর্তমানে অব
২ ঘণ্টা আগে
২০২৫-২৬ মৌসুম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হচ্ছে আগামী ৪ মে। শেষ হওয়ার কথা ১১ জুন। এ মৌসুমে মোট ৬৯ ম্যাচ হবে। ম্যাচগুলো হবে ছয়টি ভেন্যুতে। পূর্ণাঙ্গ সূচি শিগগিরই ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে