
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আইপিএলে খেলতে যান ব্লেজিং মুজারাবানি। তাতেই খেপে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএল থেকে জিম্বাবুয়ের এই ক্রিকেটারকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মুজারাবানির মাঝপথে আইপিএল ছেড়ে চলে যাওয়া পেশাদারি আচরণের গুরুতর লঙ্ঘন বলে দাবি পিএসএল কর্তৃপক্ষের। আজ এক বিবৃতিতে পিএসএল বলেছে, ‘ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে পেশাদারত্ব বজায় রাখতে অংশগ্রহণকারীদের স্বচ্ছতার ব্যাপার মনে রাখা উচিত। আগে এক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় অন্য কোথাও যাওয়া ঠিক না। এতে তাঁর পেশাদারি আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। দুই বছরের নিষেধাজ্ঞাই প্রমাণ করে তাঁর (মুজারাবানি) আচরণবিধি লঙ্ঘন যে কতটা গুরুতর, সেটা দুই বছরের নিষেধাজ্ঞাতেই প্রমাণিত হয়।’
২০২৬ পিএসএল, আইপিএল কোনো টুর্নামেন্টের নিলামেই শুরুতে দল পাননি মুজারাবানি। তবে ইসলামাবাদ ইউনাইটেডে শামার জোসেফের বদলি হিসেবে সুযোগ পান মুজারাবানি। এই মুজারাবানির আইপিএলে খেলার সুযোগ মেলে মোস্তাফিজুর রহমানের কারণে। মোস্তাফিজকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়েছে জানুয়ারিতে। তাঁর বিকল্প হিসেবে মুজারাবানিকে নেয় কলকাতা। জিম্বাবুয়ের পেসারও পিএসএল ছেড়ে চলে যান আইপিএলে।
মুজারাবানি এবারের আইপিএলে এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে ১০.৭১ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। এই ৪ উইকেট তিনি পেয়েছেন এক ম্যাচেই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২ এপ্রিল ইডেন গার্ডেনসে ৪ ওভারে ৪১ রানে নেন ৪ উইকেট। তবে মুজারাবানির দল কলকাতা ১০ দলের মধ্যে তলানিতে অবস্থান করছে। ৪ ম্যাচে পেয়েছে কেবল ১ পয়েন্ট। আজ তারা টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে নামবে। বাংলাদেশ সময় রাত ৮টায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে কলকাতা নাইট রাইডার্স-চেন্নাই সুপার কিংস ম্যাচ।
মুজারাবানির আগে দক্ষিণ আফ্রিকার করবিন বশ এক বছর নিষিদ্ধ হয়েছিলেন পিএসএল থেকে। গত বছর তাঁকে নিয়েছিল পেশোয়ার জালমি। তবে মুম্বাই ইন্ডিয়ানস লিজাড উইলিয়ামসের বিকল্প হিসেবে বশকে নেওয়ায় পিএসএল থেকে তাঁকে (বশ) এক বছর নিষিদ্ধ করা হয়েছিল। মুজারাবানির পাশাপাশি এবার স্পেনসার জনসন, দাসুন শানাকাও পিএসএল ছেড়ে আইপিএলে চলে যান। যদিও শানাকা-জনসনের শাস্তির ব্যাপারে কিছু জানা যায়নি।

বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে নাম ব্রাদার্স ইউনিয়নের। ১২ ম্যাচের মাত্র ৩টিতে জয় তাদের। সেই ব্রাদার্সই ফেডারেশন কাপে অন্যরকম এক দল। ঘরোয়া এই প্রতিযোগিতায় দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছে গোপীবাগের দলটি। অপরাজিত থেকেই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
১ ঘণ্টা আগে
বিশ্ব ক্রিকেটে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার সেটিকে সামনে নিয়ে এসেছে ক্রিকেটের ‘বাইবেল’খ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক।
২ ঘণ্টা আগে
ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে ধরা হয় বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল। আর ‘বড়’ মোড়ল ভারত। বিশ্ব ক্রিকেটে ভারতের অবিসংবাদিত প্রভাব। আর ব্যাপক সে প্রভাবের ভুক্তভোগী যে সব দেশ বা বোর্ড, তাদের কাছে আইসিসি হচ্ছে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’!
৩ ঘণ্টা আগে
নতুন ক্লাব খুঁজে পেয়েছেন বাংলাদেশের ডিফেন্ডার কাজী তারিক রায়হান। ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে