
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যাদবরা।
পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’তে আমির বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ (‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠবে)। তারা যেভাবে খেলছে তাতে যেকোনো দলকে হারিয়ে দেওয়া যোগ্যতা রাখে। ভারতের কথা যদি বলি, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া প্রতি ম্যাচেই তাদের ব্যাটিং ধস নেমেছে। সুপার এইটে এই চাপ আরও বাড়বে।’
অস্ট্রেলিয়া ও ওমানের মধ্যকার ম্যাচ দিয়ে আজ গ্রুপ পর্বের খেলা শেষ হবে। এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করেছে আটটি দল। শেষ আটের ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। ‘বি’ গ্রুপে আছে পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। টুর্নামেন্টে এখন পর্যন্ত হারেনি ভারত। ‘এ’ গ্রুপে তিন ম্যাচের সব কটিতে জিতে সুপার এইটে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
সুপার এইট নিশ্চিত করার পথে যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভারত। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীবারের মতো এই সংস্করণের শিরোপা জেতে তারা। ওই বিশ্বকাপের পর এখন পর্যন্ত ৪৫টি টি-টোয়েন্টি খেলেছে ভারত। এর মধ্যে হেরেছে কেবল ছয়টিতে।
গ্রুপসেরা হয়ে সুপার এইটে পা রাখলেও কিছুটা চিন্তায় ভারতীয় ম্যানেজমেন্ট। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ব্যাটিং ধসে পড়েছিল ভারত। এরপর সূর্যর ৮০ রানের ইনিংসে ভর করে লড়াকু পুঁজি পায় তারা। সবচেয়ে বড় চিন্তা অভিষেককে নিয়ে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচে মাঠে নামলেও কোনো রান করতে পারেননি এই ওপেনার; খেলেছেন মাত্র ৮ বল। যুক্তরাষ্ট্রের মতো নামিবিয়ার বিপক্ষেও কঠিন পরীক্ষা দিতে হয়েছে ভারতকে। মূলত এসব কারণেই দলটিকে সেমিফাইনালে দেখছেন না আমির। এই গ্রুপ থেকে শেষ চারের দৌড়ে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখছেন তিনি।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে