
লিওনেল মেসিকে আপনি হাসতে দেখেছেন। আবার কাঁদতেও দেখেছেন। কিন্তু রেফারির দিকে আঙুল উঁচিয়ে মেসির কথা বলার দৃশ্য অপরিচিতই বটে। কানসাসে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দেখা গেছে ক্রুদ্ধ অবস্থায়।
শুধু মাঠের পারফরম্যান্সেই নয়। অধিনায়ক হিসেবে মেসি আজ তাঁর অস্তিত্বের জানান দিয়েছেন একটু ভিন্নভাবে। কানসাসে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে রেফারি জোয়াও পেদ্রো সিলভা পিনেইরোর সঙ্গে আর্জেন্টাইন তারকার অনেকবার কথা কাটাকাটি হয়েছে। রেফারির দিকে আঙুল উঁচিয়ে মেসি বলেন, ‘আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন।’
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে মেসির বিতর্কের শুরু ফ্রি-কিক নেওয়ার আগেই। ক্যামেরা মেসির দিকে ফোকাস করতেই তাঁকে ডিফেন্সিভ ওয়ালে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর্জেন্টাইন তারকাকে রেফারি আরও পেছনে সরে যেতে বলেছিলেন। যা মেসির জন্য বিরক্তির উদ্রেক করে। আর্জেন্টাইন তারকা তখন বলেন, ‘ভদ্রভাবে কথা বলুন। অসম্মান করবেন না। আমার সঙ্গে সম্মান দেখিয়ে কথা বলুন। আমি আপনার সঙ্গে সম্মান দেখিয়েই কথা বলেছি।’
ম্যাচের ৪৩ মিনিটের সময়ই রেফারি জোয়াওয়ের কাছে প্রতিবাদ করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড সুইস মিডফিল্ডার জিবরিল সাওকে স্পর্শই করেননি লেয়ান্দ্রো পারেদেস। একটু পরই পারদেসের ওপর সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো কড়া ট্যাকল করেন। এমবোলোকে হলুদ কার্ড দেখান রেফারি। এই এমবোলো ৭২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ড এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনার সঙ্গে।
কানসাসে আজ ১০ মিনিটের সময়ই ইতিহাসের পাতায় নাম লেখান মেসি। আলেক্সিস মাক আলিস্তারকে দিয়ে গোল করিয়ে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ১০ অ্যাসিস্টের কীর্তি গড়েন। পিছিয়ে পড়া সুইজারল্যান্ড ৭২ মিনিটে ডান এনদয়ের গোলে সমতায় ফিরেছে। আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের এরই মধ্যে ১০৫ মিনিট খেলা হয়ে গেছে।

রেকর্ড গড়া যেন আর্জেন্টিনার কাছে সবচেয়ে সহজ কাজ। ছন্দে থাকা আর্জেন্টিনা মুড়ি-মুড়কির মতো গোল করছে। লিওনেল স্কালোনির দল ভেঙেচূড়ে দিচ্ছে একের পর এক রেকর্ড। আজ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবারের মতো সেমিফাইনালে উঠল আলবিসেলেস্তেরা।
১৮ মিনিট আগে
রেফারিং নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে আকাঞ্জি বলেন, ‘ছোট ছোট প্রতিটি সিদ্ধান্তই আমাদের বিপক্ষে গেছে। আর্জেন্টিনার প্রতিটি ডাইভ, প্রতিটি ফাউল শাস্তি ছাড়াই পার হয়ে গেছে। আমি সাধারণত ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে কিছু বলি না, কিন্তু আজকের মতো ম্যাচ আমি আগে কখনো দেখিনি।’
৪২ মিনিট আগে
আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের হৃৎস্পন্দন বেড়ে যাওয়ারই কথা। শুধু এবারই নয়। কাতার বিশ্বকাপ থেকেই নকআউট পর্বে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে চলেছে আলবিসেলেস্তেরা। কানসাস সিটিতে আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচটা তেমন উত্তেজনাপূর্ণ না হলেও স্কালোনির দল ম্যাচটা জিতেছে অতিরিক্ত সময়ে গিয়
১ ঘণ্টা আগে
গোলরক্ষক গ্রেগর কোবেলও মনে করেন, শেষ পর্যন্ত লড়াই করেও অন্তত টাইব্রেকারে যাওয়ার সুযোগ না পাওয়াটা হতাশার। তিনি বলেন, ‘আমি দলকে নিয়ে ভীষণ গর্বিত। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়েছি, সবকিছু উজাড় করে দিয়েছি। আমাদের মানসিকতা ছিল অসাধারণ। লাল কার্ডের ঘটনাটি আমি পরিষ্কারভাবে দেখিনি। তবে যেভাবে আমরা লড়া
১ ঘণ্টা আগে