
আর মাত্র কয়েক ঘণ্টা। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার অপেক্ষায় লিওনেল মেসি। আগামীকাল ভোর ৫টায় বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে তিনবারের চ্যাম্পিয়নরা।
মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশ কেমন হবে, সেটা নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। প্রতিবেদনে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শেষ ম্যাচে মেসির দীর্ঘদিনের সতীর্থদের বড় একটি অংশকে নিয়ে একাদশ সাজাতে পারেন লিওনেল স্কালোনি। গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্তিনেস। রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেসের সঙ্গে ডান দিকে খেলতে পারেন আগুস্তিন গিয়াই।
বাঁ প্রান্তের রক্ষণে নিকোলাস তালিয়াফিকোর খেলার সম্ভাবনা রয়েছে। তবে পেশির চোট থেকে তিনি পুরোপুরি সেরে না উঠলে ফাকুন্দো মেদিনা সেই দায়িত্ব পালন করবেন। নাউয়েল মলিনা নিষেধাজ্ঞায় থাকায় এবং গনসালো মন্তিয়েল দলে না থাকায় ডান প্রান্তে গিয়াইয়ের খেলাটা প্রায় নিশ্চিত।
মাঝমাঠে ফিরছেন রদ্রিগো দি পল। আগের দুই ম্যাচে তাঁকে দলে রাখা হয়নি। মেসির বিদায়ী ম্যাচের জন্য দি পলকে বিশেষভাবে দলে নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে থাকবেন এনসো ফার্নান্দেস ও আলেক্সিস মাক আলিস্তার।
আক্রমণে মেসির সঙ্গে দেখা যেতে পারে লাওতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেসকে। তিনজনকে একসঙ্গে সামনে রেখে আক্রমণভাগ সাজাতে পারেন স্কালোনি।
মেসির বিদায়ী ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, আর্জেন্টিনার ফুটবলের একটি যুগের সমাপ্তিও। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জিতেছে।
বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো অথবা ফাকুন্দো মেদিনা, রদ্রিগো দি পল, এনসো ফার্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তার, লিওনেল মেসি, লাওতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস।

পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের পর সিআরসেভেন নাকি স্পষ্ট করে দিয়েছেন, জেসুস দায়িত্বে থাকলে তিনি আর দলে ফিরবেন না। পর্তুগিজ সাংবাদিক রুই সান্তোসের বরাতে এমন দাবি করেছে ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতো।
২১ মিনিট আগে
শেষের অপেক্ষায় লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আগামীকাল ভোরে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলতে নামবেন এই তারকা ফুটবলার। তার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
১ ঘণ্টা আগে
রান পাহাড় গড়ার পর দারুণ বোলিংয়ে তিন দিনেই বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল খুলনা। বাকি তিন ম্যাচ শেষ দিনে এসে ড্র হয়েছে। তিন ড্রয়ের দিনে ফিফটি করেই আলোটা দিজের দিকে টেনে নিয়েছেন রংপুরের অধিনায়ক আকবর আলী। তাঁর বীরত্বেই হার এড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ দেখতে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। সেই সুযোগে পুনর্বিক্রির বাজারে টিকিটের দাম কয়েক গুণ বেড়েছে। সাধারণ গ্যালারির যে টিকিটের সরকারি মূল্য ৯০ হাজার আর্জেন্টাইন পেসো, সেটিই এখন ৬ লাখ পেসো পর্যন্ত দামে বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছে।
৫ ঘণ্টা আগে