বিসিবি সভাপতির অনড় অবস্থান

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
কলকাতার ইডেন গার্ডেনসে তিন ম্যাচ ও মুম্বাইয়ে এক ম্যাচ খেলার কথা লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুটি জোরালো হয়েছে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই। এখন যদি ভারতেরই অন্য ভেন্যুগুলোতে বাংলাদেশের চার ম্যাচ হয়, সেই প্রশ্নের উত্তরে বুলবুল আজ সিলেটে সাংবাদিকদের বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতই।ভেন্যু বলে তো কোনো কথা নেই। যেহেতু আপনারা জানেন যে একক কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, সেখানেই আছি।’
ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে না খেললে লিটন-মোস্তাফিজদের ম্যাচগুলো আপনাআপনিই হবে শ্রীলঙ্কায়। এই ব্যাপারে আইসিসিকে এরই মধ্যে দুইবার চিঠি দিয়েছে বিসিবি। চিঠির এখন পর্যন্ত কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন বুলবুল। সিলেটে আজ সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘না এখনো কোনো উত্তর পাইনি। যতগুলো লিংক দরকার বা অ্যাটাচমেন্ট, তথ্য দেওয়ার সব আমরা দিয়েছি। আইসিসি আমাদের কী জানায়, সেটা জানতে অপেক্ষা করছি।’
টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়ার কথা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের খেলার কথা নেপালের বিপক্ষে। এখন যদি বাংলাদেশের চার ম্যাচ শ্রীলঙ্কায় চলে যায়, সে ক্ষেত্রে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা,জিম্বাবুয়ে—এই পাঁচ দল পড়েছে ‘বি’ গ্রুপে।
বাংলাদেশ যে ভেন্যু পরিবর্তনের দাবি জানাচ্ছে, সেই সমস্যার সমাধান করতেই মূলত জয় শাহ ও বিসিসিআইয়ের কর্মকর্তারা বসবেন বলে এনডিটিভির আজকের এক প্রতিবেদনে জানা গেছে। ভাদোদারায় আগামীকাল বাংলাদেশ সময় বেলা ২টায় হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। সেই ম্যাচের এক ফাঁকে জয় শাহ বাংলাদেশ ইস্যু নিয়ে বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন।

অপেক্ষা বাড়ছেই তো বাড়ছেই। বাংলাদেশ জাতীয় দলের কোচ কে হবেন তা নিয়ে জল্পনাকল্পনা থামছেই না। সেই দৌড়ে এগিয়ে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। বাফুফেও তাঁকে নিয়ে আগ্রহী, কিন্তু বাজেট সেখানে বড় বাধা। আজ কোচের নাম ঘোষণা করার কথা থাকলেও সেই অপেক্ষা বাড়ছে।
১ ঘণ্টা আগে
১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে পাঞ্জাব কিংস। পাঁচ ও ছয় নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস দুই দলেরই পয়েন্ট। দুই দলই ১১টি করে ম্যাচ খেলেছে। আজ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারালে পয়েন্ট টেবিলের সেরা চারে জায়গা করে নেবে চেন্নাই। লক্ষ্ণৌর মাঠে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে
১ ঘণ্টা আগে
এলবিডব্লিউ আউটের পর রিভিউ নেওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলেও প্রাথমিক যে সিদ্ধান্ত আম্পায়ার দেন, সেটাই বহাল থাকে। আম্পায়ার আউট না দিলে সেটা ব্যাটারদের জন্য সৌভাগ্য। কিন্তু আউট দেওয়া হলে সেটা অনেক সময় ব্যাটারের ভোগান্তির কারণ হয়। রবিচন্দ্রন অশ্বিনের মতে আইপিএল থেকেই ক্রিকেটের এই নিয়ম
২ ঘণ্টা আগে
২০২৬ আইপিএলে দুই পাঞ্জাবের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। এই লাইন শুনে অনেকের হয়তো মনে প্রশ্ন তৈরি হতে পারে পাঞ্জাবের দুটি ফ্র্যাঞ্চাইজি কি খেলছে? আসলে তা নয়। পাঞ্জাব কিংসের শুরুটা যত দাপটের সঙ্গে হয়েছিল, এখন শেষভাগে এসে মুখ থুবড়ে পড়েছে দলটি। দলের বাজে অবস্থায় নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
২ ঘণ্টা আগে