
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—নেদারল্যান্ডস সিরিজে লিটন দাসের পারফরম্যান্স দেখে এমনটা বলাই যায়। শুধু কি মাঠের পারফরম্যান্সেই? সিলেটে গতকাল তৃতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনেও দেখা গেছে তাঁর ‘টি-টোয়েন্টি ইনিংস’। অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলে কড়া জবাব দিয়েছেন তিনি।
লিটনের নেতৃত্বে বাংলাদেশ এ বছরের মে-জুন মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সিরিজ খেলে হেরেছে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা সিরিজ থেকেই। লঙ্কানদের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে শ্রীলঙ্কার মাঠেই। এরপর ঘরের মাঠে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। টানা তিন সিরিজজয়ী অধিনায়ক লিটনের কাছে গতকাল ডাচদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে প্রশ্ন এসেছে, অধিনায়কত্ব তিনি উপভোগ করেন কি করেন না। বাংলাদেশ অধিনায়কের উত্তর, ‘প্রথমত আমার কাছ থেকে কখনো কি শুনেছেন অধিনায়কত্ব উপভোগ করি কি করি না? মাঝেমধ্যে শোনা কথায় কান না দেওয়াই ভালো। অধিনায়কত্ব অনেক উপভোগ করি। দায়িত্বটা তো এ কারণেই নিয়েছি।’
বাংলাদেশ সবশেষ যে তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে, তার মধ্যে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে লিটন পেয়েছেন সিরিজসেরার পুরস্কার। মাঝে শুধু পাকিস্তান সিরিজটাতেই তাঁর পারফরম্যান্স বাজে হয়েছে (৩ ম্যাচে ১৭ রান)। এবার ডাচদের বিপক্ষে তিন ম্যাচের মধ্যে দুটিতেই ফিফটি করেছেন। ১৪৫ গড় ও ১৫৫.৯১ স্ট্রাইকরেটে সিরিজ সর্বোচ্চ ১৪৫ রান করেছেন তিনি। নিজের পারফরম্যান্স নিয়ে লিটন বলেন, ‘টানা দুটি সিরিজ ভালো খেলেছি। আমি পারফর্ম করেছি। অধিনায়ক পারফর্ম করলে দলের জন্যও তো ভালো। আমি তাই অনেক খুশি।’
সিলেটে গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে এনেছে পাঁচ পরিবর্তন। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন এবং শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ বাদ পড়েছেন। তৃতীয় টি-টোয়েন্টির একাদশে এসেছেন নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম। শেষ ম্যাচে কেন একগাদা পরিবর্তন, এটা নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘ব্যাটাররা এই সিরিজের প্রথম দুই ম্যাচে বেশি ব্যাটিংয়ের সুযোগ পাননি। এ কারণে একাদশে এতগুলো পরিবর্তন এনেছি। কোচিং স্টাফ এবং সতীর্থদের কৃতিত্ব দিচ্ছি। নেদারল্যান্ডস দলকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা ভবিষ্যৎে অনেক ভালো ক্রিকেট খেলবে বলে আমি মনে করি।’
সিলেটে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ডাচদের থেকে। দুই দফায় বৃষ্টি বাগড়া দেয় বাংলাদেশের ইনিংসে। স্বাগতিকেরা ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান করার পর আর খেলাই হয়নি। লিটন এই ম্যাচে ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করেছেন। ম্যাচ পরিত্যক্ত হওয়াতে বাংলাদেশ অধিনায়ক যে পরীক্ষানিরীক্ষা করতে চেয়েছিলেন, সেভাবে করতে পারেননি। সাইফউদ্দিন ব্যাটিং-বোলিংয়ের কোনো সুযোগ পাননি। শামীম পাটোয়ারী করেছেন ১৯ বলে ২১ রান। সোহানকেই শুধু ব্যতিক্রম বলা যায়। ছয় নম্বরে নেমে ১১ বলে ২ ছক্কায় ২২ রান করেন তিনি। এই ম্যাচ দিয়ে সোহান ২ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৪ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৫ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৬ ঘণ্টা আগে