
কানসাস সিটি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল আর্জেন্টিনা। সেই চাপেরই ফল মিলল ম্যাচের ১০ মিনিটে। লিওনেল মেসির কর্নার থেকে দারুণ এক হেডে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আলেক্সিস মাক আলিস্তার।
এর আগে নবম মিনিটেও গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিল আর্জেন্টিনা। ডান দিক থেকে ভেতরে কেটে এসে মেসি বল বাড়ান মাক আলিস্তারের উদ্দেশে। লিভারপুল মিডফিল্ডারের জোরালো শট নিকো এলভেদির গায়ে লেগে কর্নারের বিনিময়ে রক্ষা পায় সুইজারল্যান্ড।
সেই কর্নার থেকেই আসে গোল। প্রথম কর্নারটি প্রতিহত করার পর আবারও কর্নার নেন মেসি। কাছের পোস্টে উড়ে আসা মাক আলিস্তার দারুণ উচ্চতায় লাফিয়ে মানুয়েল আকাঞ্জিকে টপকে মাথা ছুঁইয়ে জালে পাঠান। গোলরক্ষক গ্রেগর কোবেলের কিছুই করার ছিল না।
এনিয়ে বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে ১০ অ্যাসিস্টের মাইলফলক ছুঁলেন মেসি।

মাত্র ১০ মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এরপর আরও ৮০ মিনিটের বেশি সময় ছিল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার। কিন্তু সেই সময়টুকু যত গড়িয়েছে, ম্যাচ ততই আর্জেন্টিনার হাতছাড়া হয়েছে। সুইজারল্যান্ড ধৈর্য হারায়নি, বরং চাপ বাড়িয়েছে।শেষ পর্যন্ত ৬৭ মিনিটে দান এনদোয়ের গোলে সমতাও ফিরিয়েছে। ৭২ মিনি
৯ মিনিট আগে
প্রথমার্ধের ১০ মিনিটে মাক আলিস্তারের হেডে এগিয়ে যাওয়ার পর থেকে আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছিল। সেই সুযোগই কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফিরিয়ে লড়াইকে নতুন করে জমিয়ে তুলেছে সুইজারল্যান্ড।
৩৬ মিনিট আগে
কানসাস সিটিতে চলছে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল। হঠাৎই ক্যামেরার লেন্স ঘুরে গেল আর্জেন্টিনার ফুটবলারদের জার্সিতে কালো আর্মব্যান্ডের দিকে। লিওনেল মেসি-লিসান্দ্রো মার্তিনেসদের কালো আর্মব্যান্ড পরার কারণ আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলারের মৃত্যু।
৪০ মিনিট আগে
ব্যর্থতার চোরাবালিতে আটকে গেছে ইতালির ফুটবল। টানা তিনবার ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার ফুটবল পুনর্গঠনে ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) কিংবদন্তি ফুটবলারদের নিয়োগ দিয়েছে। যাঁদের মধ্যে আছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারও।
১ ঘণ্টা আগে