
উত্তেজনায় ঠাঁসায় ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে কেপ ভার্দেকে হারিয়ে সেরা ৩২-এর বাধা অতিক্রম করলেও একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। শেষ ষোলর ম্যাচের আগে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ মিলছে না লিওনেল মেসি, লাউতারো মার্তিনেসদের জন্য।
শেষ ষোলতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর। আটালান্টা স্টেডিয়ামে আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১০টায় কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে নামবে দুই দল। তার আগে মাত্র তিন দিন সময় পাচ্ছেন খেলোয়াড়েরা। এই সময়ের মধ্যে ম্যাচ ভেন্যুর শহরের পৌঁছানোর পাশাপাশি, বিশ্রাম এবং অনুশীলনও সারতে হবে।
কেপ ভার্দে ম্যাচে আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড়কে মাংস পেশিতে টান লাগতে দেখা যায়। কয়েকজন তো মাঠে শুয়েই পড়েছিলেন। সহ্য করতে না পেরে মাঠ ছাড়তে বাধ্য হন ফাকুন্দো মেদিনা। এমন পরিস্থিতিতে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচের আগে বাড়তি বিশ্রাম দরকার ছিল বলে মনে করেন স্কালোনি।
স্কালোনি বলেন, ‘সামনের ম্যাচের জন্য খেলোয়াড়দের বিশ্রাম নিতে হবে। আগে (গ্রুপপর্বের দুই ম্যাচের মাঝে) আমরা ছয় দিন বিরতি পেতাম, এখন পাব তিন দিন। এটা উল্টো হতে পারতো। এখন বেশি বিশ্রামের দরকার ছিল। অথচ পাচ্ছি কম। এটা খুব কঠিন। টুর্নামেন্টের শুরুতে কম বিরতি দিয়ে ধীরে ধীরে এটা বাড়ানো যেত।’
খেলোয়াড়ের অবস্থা নিয়ে স্কালোনি বলেন, ‘ম্যাচের শেষ দিকে এনসো ফর্নান্দেসের কিছুটা ক্র্যাম্প দেখা দিয়েছিল। সে এটা কাটিয়ে উঠেছিল। ক্র্যাম্প নিয়েই খেলা শেষ করেছে। আমরা মেদিনাকে নিয়ে খুশি। খুব ক্লান্ত হওয়া সে বদলি হয়েছিল। তাকে আক্রমণেও ব্যবহার করেছি। যদিও সে এই পজিশনে অভ্যস্ত নয়। সে তৃতীয় সেন্টার ব্যাক হিসেবে খেলছিল, যে খুব বেশি আক্রমণ করে না। বেঞ্চে নিকো তালিয়াফিকো আছে। প্রমাণ করেছে, সে-ও ম্যাচের জন্য ফিট।’

কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ গোলের জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে উদ্যাপন করেন লিওনেল মেসি। জানালেন, সেটি ছিল পুরো দলের জমে থাকা চাপ...
১৩ মিনিট আগে
বিশ্বকাপের প্রতিটি আসরেই কিছু অবিশ্বাস্য পরিসংখ্যান দেখা যায়। এবার সেই তালিকায় যোগ হয়েছে এমন এক তথ্য, যা শুনলে সবারই চোখ কপালে উঠবে। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া এবারের বিশ্বকাপে সফল ড্রিবলের সংখ্যায় ছাড়িয়ে গেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে।
২ ঘণ্টা আগে
পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে ব্রাজিল। সেই ম্যাচের পর প্রশংসার পাশাপাশি প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়েছে বেশ। নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে সেসব নিয়ে পরিষ্কার উত্তর দিলেন ডন কার্লো।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ ঘিরে ভক্তদের উত্তেজনার শেষ নেই। সেই ম্যাচের আগেই ধাক্কা খেল পাঁচবারের চ্যাম্পিয়নরা। চোটের কারণে আরলিং হালান্ডের দলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না ব্রাজিলের তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা। প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
৪ ঘণ্টা আগে