
জাহানারা আলমের যৌন নিপীড়নের অভিযোগের পর তোপের মুখে পড়েছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু। অবশেষে নীরবতা ভাঙলেন বাংলাদেশ দলের সাবেক এই পেসার। তাঁর বিশ্বাস, তদন্ত শেষে প্রকৃত সত্য জানতে পারবে সবাই।
মঞ্জু ছাড়াও বিসিবির নারী বিভাগের প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদুর রহমানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন জাহানারা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। তাঁকে সহায়তার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। মঞ্জু জানালেন, যেকোনো তদন্ত কমিটির মুখোমুখি হতে প্রস্তুত তিনি।
আজ নিজের ফেসবুকে দেওয়া বার্তায় মঞ্জু লিখেছেন, ‘বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক ভাই-বোনেরা থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করছেন; যোগাযোগ করছেন। এ বিষয়ে আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছে।’
বিসিবির তদন্ত কমিটির মোকাবিলা করতে প্রস্তুত জানিয়ে পোস্টে মঞ্জু আরও বলেন, ‘অভিযোগের পর বিসিবি জেনেছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয়, আমি সেগুলোও মোকাবেলা করবো এবং আমার বক্তব্য তুলে ধরবো। এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি।’
সত্য ঘটনা সামনে আসার আগপর্যন্ত অনুমান করে কাউকে কিছু না বলার অনুরোধ করেছেন সাবেক এই ক্রিকেটার, ‘তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে আশা করছি। সে সময় পর্যন্ত অনুমাননির্ভর কোনো তথ্য প্রকাশ না করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আমি সবার সঙ্গে কথা বলবো।’

বাংলাদেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলাই ওড়ে বেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ক্ষমতার পালাবদল এখন খুবই পরিচিত দৃশ্য। গত দুই বছরে চার সভাপতি দেখেছে ক্রিকেট বোর্ড। নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলের পর গতকাল বিসিবি প্রধানের চেয়ারে বসেছেন তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফ
২২ মিনিট আগে
আঁতোয়ান গ্রিজমানের বার্সেলোনা অধ্যায়টা মোটেও সুখকর হয়নি। কাতালান দলটিতে নিজেকে মেলে ধরতে বা দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। সেই না পারা থেকেই প্রথমে ধারে, পরে আবার স্থায়ীভাবে গ্রিজমান ফিরে আসেন আগের ঠিকানা আতলেতিকোয়। মাদ্রিদের এই দলে চলতি মৌসুমই শেষ ফরাসি এই ফরোয়ার্ডের। তবে ক্যাম্প ন্যুতে আজ ফিরছে
৩৮ মিনিট আগে
সুযোগ মিসের খেসারত দিয়ে বায়ার্ন মিউনিখের কাছে গত রাতে ২-১ গোলে গেরেছে রিয়াল মাদ্রিদ। তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে রিয়ালের বাজে পারফরম্যান্সের ভিড়ে একটি বিতর্কিত ঘটনা অনেকেরই নজর এড়িয়ে গেছে বলে মনে করেন সাবেক জার্মান রেফারি লুটজ ওয়াগনার।
২ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগে গত রাতে শুরু হয়েছে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। সুযোগ মিসের খেসারত দিয়ে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। আজও রয়েছে দুই হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টে
২ ঘণ্টা আগে