
দিনজুড়ে ছিল অনিশ্চয়তা। পাকিস্তান কি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে, নাকি বয়কট করবে। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেও যখন দল টিম হোটেল ছাড়েনি, তখন জোরালো হয় শঙ্কা। এমন নাটকের পর অবশেষে আজ খেলতে যাওয়ার জন্য মাঠে যেতে রাজি হয়েছে পাকিস্তান। ম্যাচও পিছিয়েছে এক ঘণ্টা, সাড়ে ৮টার পরিবর্তে খেলা শুরু হবে রাত সাড়ে ৯টায়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এক টুইট বার্তায় বলেন, ‘পাকিস্তান দলকে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে যেতে বলেছি আমরা। বিস্তারিত পরে জানানো হবে।’
দুবাইয়ে টস হবে রাত ৯টায়। তখন ম্যাচ রেফারি হিসেবে কে থাকবেন, সেটাই বড় প্রশ্ন। যদি পূর্বনির্ধারিত রানশিট অনুযায়ী এই ম্যাচে রেফারি হিসেবে থাকার কথা অ্যান্ডি পাইক্রফটের। মূলত তাঁকে নিয়েই আপত্তি পাকিস্তানের।
গত রোববার দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচে পাইক্রফট ছিলেন ম্যাচ রেফারির দায়িত্বে। ৭ উইকেটে জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাননি সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে। এমনকি টসের সময়ও পাকিস্তান দলপতি সালমানের সঙ্গে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করেননি।
পিসিবির থেকে অভিযোগ করা হয়েছিল, সালমানকে টসের সময় সূর্যকুমারের সঙ্গে করমর্দন করতে নিষেধ করেছিলেন পাইক্রফট। আইসিসির কাছে পিসিবি দাবি করেছিল, এই ঘটনার কারণে পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে যেন অপসারণ করা হয়। কিন্তু গতকাল আইসিসি দাবি করেছিল, পিসিবির অভিযোগের কোনো ভিত্তি নেই।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো বেশ কয়েকটি সূত্রের বরাতে জানতে পেরেছে, পাইক্রফটই থাকছেন পাকিস্তান-আমিরাত ম্যাচের রেফারি। ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই। জিতলে পা রাখবে সুপার ফোরে। ‘এ’ গ্রুপ থেকে সবার আগে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে ভারত। তাদের সঙ্গী কে হবে—পাকিস্তান নাকি আমিরাত।

চ্যাম্পিয়নস লিগের মঞ্চ, আর প্রতিপক্ষ যদি হয় রিয়াল মাদ্রিদ; তবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের ‘আন্ডারডগ’ বলা অনেকটা ধৃষ্টতাই। তবু বলতে হচ্ছে রিয়ালের স্কোয়াড দেখে। কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম এবং রদ্রিগোর অনুপস্থিতিতে আলভারো আরবেলোয়ার দল যেন এক খণ্ডিত শক্তির নাম। এমনই অবস্থায় সান্তিয়াগো বার্নাব্যুত
৩৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কোনো পরীক্ষাই নিতে পারেনি নিউজিল্যান্ড। ৯৬ রানের হারে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে ব্ল্যাক ক্যাপরা। বিশ্বকাপ ফাইনালে হারের মাত্র তিন দিনের মাথায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল দিয়েছে নিউজিল্যান্ড। এই সিরিজের জন্য তুলনামূল
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেভাগেই নিজেদের যাত্রা থেমে গেলেও দেশে ফিরতে পারেনি বেশ কয়েকটি দল। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই সমালোচনায় মুখর ক্রিকেটাঙ্গন। এই ইস্যুতে অনেকেই আইসিসির পেশাদারিত্ব নিয়ে সমালোচনাও করেছেন। অবশেষে আলোচিত বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগের রাউন্ড সিক্সটিনের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি বার্সেলোনার। সেন্ট জেমস পার্কে গিয়ে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। পূর্ণ তিন পয়েন্ট না পেলেও মন খারাপ করছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। বরং খুশিই থাকছেন তিনি।
৩ ঘণ্টা আগে