
এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে আজ মাঠে নামার কথা পাকিস্তানের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি এক ঘণ্টা পিছিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিইও নিউজকে এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির উপদেষ্টা আমির মীর। এখনো টিম হোটেল ছেড়ে মাঠের উদ্দেশে বের হয়নি পাকিস্তান দল।
‘এ’ গ্রুপের ম্যাচে ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ভারত। সে ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের হাক না মেলানো ইস্যুতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দিকে পক্ষপাতিত্বের অভিযোগ আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি পাইক্রফটকে অপসারণ চেয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে সংস্থাটি। অন্যথায় আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দিয়ে রাখে পিসিবি।
যদিও পিসিবির সে দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় আইসিসি। তাই গতকাল থেকেই আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের খেলা না খেলার বিষয়টি ছিল এশিয়া কাপের সবচেয়ে বড় আলোচিত ইস্যু। এরই মধ্যে আজ ডন, জিও নিউজসহ আরও একাধিক গণমাধ্যম জানায়, আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলেব না পাকিস্তান। নির্ধারিত সময়ের মধ্যে দলটি ম্যাচের ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির না হওয়ায় সে গুঞ্জন সত্যি হওয়ার পথেই ছিল। তবে এরই মধ্যে খবর এল– এক ঘণ্টা পিছিয়েছে পাকিস্তান–আরব আমিরাত ম্যাচ। অর্থাৎ সব শঙ্কা দূর করে শেষ পর্যন্ত বহুল আলোচিত ম্যাচটি যে মাঠে গড়াবে সেটা এখন বলাই যায়।
আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে ক্ষতিটা আদতে পাকিস্তানেরই হতো। কারণ ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে চলে যেতো আরব আমিরাত। এর আগে প্রথম দল হিসেবে এই গ্রুপ থেকে শেষ চারের টিকিট হাতে পেয়েছে ভারত।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৮ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৯ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১০ ঘণ্টা আগে