
দুবাইয়ে ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচটা ‘বিশেষ ফ্রেমে বাঁধিয়ে রাখা’র মতোই। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে সেই ম্যাচে সালমান আলী আঘার সঙ্গে সূর্যকুমার যাদবের করমর্দন না করার কাহিনিতেই বেশি আলোচিত-সমালোচিত। ফিরতি লড়াইয়ে ভারতকে দেখে নেওয়ার হুমকি দিল পাকিস্তান।
বাংলাদেশ সময় গতকাল রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ। কিন্তু ম্যাচ মাঠে গড়ানোর আগেই শঙ্কা তৈরি হয়, পাকিস্তান আদৌ ম্যাচটা খেলবে তো? কারণ, ‘বাঁচা-মরা’র ম্যাচ হলেও মনে হচ্ছিল পাকিস্তান ম্যাচ বয়কট করতে পারে। কিছুক্ষণ পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি নিশ্চিত করেছেন, সালমান-শাহিন শাহ আফ্রিদিরা ম্যাচ খেলতে হোটেল ছেড়ে দুবাই স্টেডিয়ামের উদ্দেশে রওনা দিয়েছেন। ১ ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে সুপার ফোরের টিকিট কেটেছে পাকিস্তান।
সুপার ফোরে তিন প্রতিপক্ষের মধ্যে পাকিস্তানের এক প্রতিপক্ষের নাম তো জানা গেছে গতকালই। ২১ সেপ্টেম্বর সুপার ফোরে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ভারতের বিপক্ষে ফের যে পাকিস্তান মুখোমুখি হবে, এটা নিয়ে গতকাল আমিরাত ম্যাচ শেষে সালমান বলেন, ‘আমরা যেকোনো ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। গত চার মাস ধরে যে খেলাটা খেলছি, তাতে যেকোনো দলের বিপক্ষে আমরা ভালো খেলতে পারি।’
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ৯ নম্বরে নেমে ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। বোলিংয়ে ৩ ওভারে ১৬ রানে নিয়েছেন ২ উইকেট, যার মধ্যে রয়েছে আরব আমিরাতের বিধ্বংসী ওপেনার আলিশান শারাফুর উইকেট। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিন বলেন, ‘নেটে শুধু অনুশীলন করেছি। বিশেষ কিছু নয়। খেলায় সেটা প্রয়োগের চেষ্টা করেছি। যখন দলের জয়ে অবদান রাখতে পারবেন, তখন আপনার খুব ভালো লাগবে।’
হার্ডহিটিং ব্যাটিংয়ের কারণে পরিচিতি পাওয়া সাইম আইয়ুব এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি। আরব আমিরাতের বিপক্ষে তিনি ২ বলে শূন্য রান করে আউট হয়েছেন। সালমান নিজেও ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ হয়ে উঠতে পারছেন না। আমিরাতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে করেছেন ২৭ বলে ২০ রান। সুপার ফোরে ওঠার পরও নির্ভার থাকতে পারছেন না সালমান। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা আমাদের কাজটা করেছি। কিন্তু আমাদের মিডল অর্ডারে ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে। এটা অনেক দুশ্চিন্তার বিষয়। শাহিন শাহ আফ্রিদির ব্যাটিংয়ে অনেক উন্নতি হয়েছে। বোলিংয়ে সে তো আগে থেকেই ভালো।’
দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচে পাইক্রফট ছিলেন ম্যাচ রেফারির দায়িত্বে। ৭ উইকেটে জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাননি সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে। এমনকি টসের সময়ও পাকিস্তান দলপতি সালমানের সঙ্গে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করেননি। পিসিবির থেকে অভিযোগ করা হয়েছিল, সালমানকে টসের সময় সূর্যকুমারের সঙ্গে করমর্দন করতে নিষেধ করেছিলেন পাইক্রফট। আইসিসির কাছে পিসিবি দাবি করেছিল, এই ঘটনার কারণে পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে যেন বহিষ্কার করা হয়। কিন্তু পরশু আইসিসি দাবি করেছিল, পিসিবির অভিযোগের কোনো ভিত্তি নেই।
আমিরাত-পাকিস্তান ম্যাচে অ্যান্ডি পাইক্রফটের না থাকা নিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। পরবর্তীতে আইসিসির অভিজ্ঞ এই ম্যাচ রেফারির উপস্থিতিতেই টস করেছেন সালমান ও আরব আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ৪১ রানে জিতে পাকিস্তান কাটল সুপার ফোরের টিকিট। সুপার ফোরের অপর দুই প্রতিপক্ষ ঠিক হবে আবুধাবিতে। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ‘বি’ গ্রুপের শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেভাগেই নিজেদের যাত্রা থেমে গেলেও দেশে ফিরতে পারেনি বেশ কয়েকটি দল। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই সমালোচনায় মুখর ক্রিকেটাঙ্গন। এই ইস্যুতে অনেকেই আইসিসির পেশাদারিত্ব নিয়ে সমালোচনাও করেছেন। অবশেষে আলোচিত বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১৮ মিনিট আগে
চ্যাম্পিয়নস লিগের রাউন্ড সিক্সটিনের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি বার্সেলোনার। সেন্ট জেমস পার্কে গিয়ে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। পূর্ণ তিন পয়েন্ট না পেলেও মন খারাপ করছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। বরং খুশিই থাকছেন তিনি।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বেলা ২টা ১৫ মিনিটে। দুই দলের প্রথম ওয়ানডে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এ ছাড়া ফুটবলেও আজকের দিনটি ভীষণ ব্যস্ত যাবে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠ
২ ঘণ্টা আগে
পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন।
১১ ঘণ্টা আগে