
বাজে অবস্থার মধ্য দিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসর। এতটাই বাজে অবস্থা যে অধিকাংশ খেলোয়াড়দের বেতনও ক্লাবটি দিতে পারছে না। তাতে করে নতুন মৌসুমের প্রস্তুতিতে বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
সৌদি আরবের সংবাদমাধ্যম ‘আল-রিয়াদিয়াহ’-এর গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে, তীব্র তারল্যসংকটে পড়েছে আল নাসর। অর্থসংকটে ক্লাবটি জুন মাসে প্রথম সারির খেলোয়াড়দের পুরো বেতন দিতে পারেনি। তাতে করে ক্লাবটির দৈনন্দিন কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।
কেন এই তারল্য সংকট, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। মূল দলের প্রথম সারির ফুটবলাররা গত মাসের বেতনের আংশিক অর্থ বুঝে পেয়েছেন। বকেয়া পরিশোধ করতে ক্লাব কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এছাড়া আল নাসরের নতুন খেলোয়াড় নেওয়ার কার্যক্রমও থেমে গেছে।
তারল্য সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে আল নাসরের দলবদল কার্যক্রমে। গত সপ্তাহে সৌদি ক্লাব থেকে চলে যান মার্সেলো ব্রোজোভিচ। ক্রোয়াট এই মিডফিল্ডারের বিদায় দলের জন্য বড় এক ধাক্কা ঠিকই। তবে আর্থিক সংকটের কারণে থেমে আছে ক্লাবটির নতুন খেলোয়াড় নেওয়ার কার্যক্রম। ফলে চাইলেও বিকল্প খেলোয়াড় নিতে পারছে না আল নাসর।
সবচেয়ে বড় চাপে আছেন সদ্য আল নাসরের দায়িত্ব নেওয়া কোচ আনগি পোস্তেকোগলু। ২০২৬-২৭ মৌসুমে সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ ও এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের মতো প্রতিযোগিতামূলক ফুটবলে খেলবে আল নাসর। আর্থিক জটিলতা না কাটলে তারকা ফুটবলার ছাড়াই খেলতে নামতে হবে পোস্তেকোগলুকে।
২০২৩ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসরে যোগ দেন রোনালদো। বিভিন্ন প্রতিবেদন অনুসারে মৌসুমপ্রতি তিনি ২৩.৫ কোটি ডলার পেয়ে থাকেন। বাংলাদেশি মুদ্রায় তা ২৮৯৬ কোটি টাকা। তিনি সৌদি ক্লাবে নাম লেখানোর পর খেলোয়াড় কেনার পাশাপাশি অবকাঠামোগত খাতে প্রচুর বিনিয়োগও করছে। সাদিও মানে, কিংসলে কোমানের মতো তারকারাও ইউরোপীয় ফুটবল ছেড়ে আল নাসরে ভিড় জমিয়েছেন।

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের জন্য যেন সবাই উদগ্রীব হয়ে আছেন। ফুটবলার, ভক্ত-সমর্থকেরা সবাই অপেক্ষায় কখন আটলান্টায় আগামীকাল রেফারি শুরুর বাঁশি বাজাবেন। এই ম্যাচ তো স্রেফ একটা ম্যাচই নয়। যার সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক ইতিহাসও। এই ম্যাচ নিয়ে শোনা যাচ্ছে অনেক ঝাঁঝালো বক্তব্যও।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে স্পেন-ফ্রান্স লড়াইয়ের আগে বিতর্কে জড়িয়েছেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। ফ্রান্স জাতীয় দলে কোনো ফরাসি খেলোয়াড় নেই—এমন মন্তব্য করে তিনি নিজ দেশ ও ফ্রান্সে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
৩ ঘণ্টা আগে
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখতে কেবল দুই জয় দূরে। যার প্রথম ধাপ আগামীকাল আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে। আর্জেন্টিনা দলের কথা বললে যাঁর নাম আগে খোঁজা হয়, সেই লিওনেল মেসিকে এক নজরে দেখতে গ্যালারিতে ভক্ত-সমর্থকদের ভিড় লেগে থাকে। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের টিকিটের
৩ ঘণ্টা আগে
ইউরো ২০২৪ জয়ের পর থেকেই স্পেনকে ঘিরে ছিল নতুন স্বর্ণযুগের প্রত্যাশা। উত্তর আমেরিকার বিশ্বকাপে সেই প্রত্যাশার প্রতিফলনই যেন দেখা যাচ্ছে লুইস দে লা ফুয়েন্তের দলের পারফরম্যান্সে। ধারাবাহিকতা, পরিণত ফুটবল, বলের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ আর আক্রমণ-রক্ষণে ভারসাম্য—সব মিলিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে পরিপূর্ণ দ
৪ ঘণ্টা আগে