
সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা দলকে বিদায় বললেও এখনো লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলে ইতি ঘটেনি। অক্টোবরে দেখা যাবে তাঁর ‘ওয়ান লাস্ট ড্যান্স’। আর্জেন্টাইন তারকার বিদায়ী ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহলের যেন শেষ নেই। কোন জার্সি পরে খেলবেন, সেটার ডিজাইন কেমন—অবশেষে সব আজ জানা গেল।
আগামী ৬ অক্টোবর মনুমেন্তালে বেনিন ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন মেসি। বিদায়ী ম্যাচে বিশেষ এক জার্সি পরবেন তিনি। তিন স্ট্রাইপবিশিষ্ট জার্সিটি আজ প্রকাশ করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের জার্সিতে দুটি বড় উল্লম্ব আকাশি-নীল স্ট্রাইপ থাকবে। মাঝখানে থাকবে একটি সাদা স্ট্রাইপ। কেন্দ্রে থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্যের প্রতীক। মেসির নাম, জার্সি নম্বর ১০— সব সোনালি রঙে লেখা থাকবে।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে গত সোমবার (২১ সেপ্টেম্বর) বিদায়ী ম্যাচের জার্সি নিয়ে পোস্ট করেছেন মেসি। সেই ভিডিওতে দেয়ালে পুরোনো জার্সি সরিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচের জার্সি টাঙাতে দেখা গেছে। দেয়ালে বিদায়ী ম্যাচের জার্সি রেখেই মেসি বসে থাকেননি। তাঁর সামনে রাখা একটা সোফায় রেখেছেন আকাশি-নীল রঙের এক জোড়া জুতা। আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ক্যাপশনে লিখেছিলেন, ‘একটা মাত্র ম্যাচ। সারা জীবনের এক জার্সি।’
অ্যাডিডাস মেসির যে তিন স্ট্রাইপবিশিষ্ট জার্সি আজ প্রকাশ করেছে, সেটা এরই মধ্যে বিক্রির জন্য বাজারে এসেছে। এ ছাড়া তাঁর বিদায়ী ম্যাচের টিকিট কাটতে গতকাল ভক্ত-সমর্থকেরা দিপোর্তিক ওয়েবসাইটে হুমড়ি খেয়ে পড়েছেন। তাতে টিকিট বিক্রির সার্ভারটি দ্রুত ক্র্যাশ করেছে বলে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমে খবর এসেছে। দুই ঘণ্টার মধ্যে টিকিটগুলো বিক্রি হয়ে গেছে।

এবারের ১৬ দিনের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিন ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে হবে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ। লিওনেল স্কালোনির দলের পরের দুই ম্যাচের ভেন্যু মনুমেন্তাল স্টেডিয়াম। আগামী ২ ও ৬ অক্টোবর আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বুরকিনা ফাসো ও বেনিন। মেসি শুধু ৬ অক্টোবর খেলবেন।
ডায়েরির তিনটি ছেঁড়া পাতা, একটি সোনালি কলম—গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এমন একটি ছবিসহ আবেগঘন পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন মেসি। পুরো বিশ্বে যেন তখন ভূকম্পন অনুভূত হয়। গত ২১ বছরে আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২১ কোপা আমেরিকা, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার জার্সিতে এই চার শিরোপা জিতেছেন তিনি। অবসরের ঘোষণা দেওয়ার ৩৬ দিন পর আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ খেলতে নামছেন আর্জেন্টাইন তারকা।

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ নতুন নয়। অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি দোষী প্রমাণিত হয়েছে। ১১৫ অভিযোগের মধ্যে ১১৪টিতেই ম্যান সিটির দোষ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
দুর্ঘটনা আরেকটু হলে ঘটেই যেত। ২৫ বছর পর অস্ট্রেলিয়ার কাছে ব্রাজিলের হার কেবল ছিল সময়ের ব্যাপার। কিন্তু অল্পের জন্য হার এড়িয়েছে ব্রাজিল। কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ম্যাচ ড্রয়ের পর মাঠ নিয়ে অভিযোগ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও ড্র দিয়ে শুরু করল আবাহনী লিমিটেড। নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করা আকাশি-নীলরা এবার একই ব্যবধানে পয়েন্ট ভাগ করেছে নবাগত চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে।
৮ ঘণ্টা আগে
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তিন গোলের দুটিতে আরিফ আইমানের নিখুঁত ফিনিশিং, অন্যটিতে বার্গসনের ব্যক্তিগত দক্ষতা—মালয়েশিয়ার আক্রমণভাগের মানের সঙ্গে বাংলাদেশের পার্থক্যটা স্পষ্ট হয়েছে। এমন ম্যাচের পর গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দিকে আঙুল উঠলেও তাঁকে হার
৮ ঘণ্টা আগে