
মধ্যাহ্ন বিরতির পরও আরেকদফা ব্যাটিং ব্যর্থতার চিত্র বাংলাদেশ শিবিরে। প্রথম সেশনে ৩ উইকেট হারানোর পর দুপুরের খাবার খেয়ে এসে বেশিক্ষণ টিকলেন না নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা। একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ।
ঢাকা টেস্টের একাদশ না থাকলেও সিরিজ নির্ধারণী টেস্টে ফেরানো হয় খুররম শেহজাদ। একাদশে জায়গা পেয়েই যেন তাঁতিয়ে উঠেছেন এই পেসার। মুমিনুল হকের পর এবার মুশফিককেও ফেরালেন। শেহজাদের মতো দারুণ বোলিং করে যাচ্ছেন মোহাম্মদ আব্বাস। তাঁদের যৌথ আক্রমণে এরই মধ্যে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
মুশফিক আউট হলে ক্রিজে আসেন মিরাজ। ১১০ রানে পঞ্চম উইকেট হারিয়ে দল তখন ধুঁকছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিংয়ের বিকল্প ছিল না। কিন্তু সেটা না করে উল্টো বড় শট খেলার চেষ্টায় আউট মিরাজ। ৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। মাহমুদুল হাসান, তানজিদ হাসান তামিম এবং মুমিনুল হককে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। স্বাগতিকদের সংগ্রহ ছিল ১০১ রান। ৬৩ রানে ৩ উইকেট হারানোর পর শান্ত এবং মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর আবার ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে।
দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে ১৫ রানের মধ্যে ৩ ব্যাটারকে হারায় বাংলাদেশ। ঢাকা টেস্টের দুই ইনিংসে ১৮৮ রান করে ম্যাচসেরা হয়েছিলেন শান্ত। এবারও বড় ইনিংসের আভাস মিলছিল তাঁর ব্যাটে। কিন্তু অধিনায়ক থেমেছেন ২৯ রানে। আব্বাসের বলে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভস বন্দী হন শান্ত।
মুশফিককে ফেরান শেহজাদ। ২৩ রান করা ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন পাকিস্তানি পেসার। দ্বিতীয় সেশনের শুরুতেই সফরকারীদের ভুলে বেঁচে গিয়েছিলেন মুশফিক। সাজিদের বলে রিজওয়ানকে ক্যাচ দিলেও ফিল্ড আম্পায়ার আউট দেননি। পাকিস্তানও শেষ পর্যন্ত রিভিউ নেয়নি। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বল মুশফিকের গ্লাভস ছুঁয়ে গিয়েছিল। সেবার বেঁচে গেলেও দলের বিপদে ব্যাট হাতে দাঁড়াতে পারলেন না এই ব্যাটার। মুশফিকের পর মিরাজকে হারালে চাপ আরও বেড়ে যায় বাংলাদেশের।

বিসিবির পরিচালনা পর্ষদ ২০২৬ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করা হয়েছে আজ। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৭ জুন। বিসিবির নির্বাচনে তামিম যে অংশ নিচ্ছেন, তিনি আগেই জানিয়েছেন।
২৯ মিনিট আগে
দলের রান ২০০ হবে কি? তখন এমন একটা আশঙ্কাই ভর করেছিল দশর্কদের মনে। শুধু দর্শক কেন, উইকেটে থাকা লিটনও ছিলেন সংশয়ে।
৩৬ মিনিট আগে
করপোরেট স্পনসর নেই, নেই কোনো বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণামূলক ব্যানার কিংবা বিলবোর্ড। দেশের সবচেয়ে বড় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের আসর ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা মাঠে গড়াচ্ছে সম্পূর্ণ স্পনসরহীন অবস্থায়। কাল থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ৪৫ সংস্থার ৪১০ অ্যাথলেট...
৪৩ মিনিট আগে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের বেশিরভাগ ম্যাচই রানবন্যায় ভেসেছে। এদিন সেঞ্চুরি হয়েছে চারটি। তিন অঙ্কের ম্যাজিক্যাল কোটা স্পর্শ করেছেন মোহাম্মদ মিঠুন, আশিকুর রহমান শিবলি, মাহমুদুল হাসান এবং সাদিকুর রহমান। বিপরীতে বল হাতে দিনটা রাঙিয়েছেন কেবল আব্দুল গাফফার সাকলাইন।
২ ঘণ্টা আগে