
সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেলেও এখন থেকে আক্রান্ত ব্যক্তিরা সম্পূর্ণ বাক্যের মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হবেন। প্যারালাইসিস বা অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস রোগে আক্রান্ত ব্যক্তি তাঁর স্নায়ুকোষ, মস্তিষ্ক, স্পাইনাল কর্ডের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে তাঁর শরীরের পেশিকোষগুলো আর কাজ করতে সক্ষম হন না। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা পক্ষাঘাতগ্রস্ত মানুষের মস্তিষ্কে এমন একটি মাইক্রোচিপ স্থাপন করতে সক্ষম হয়েছেন যা দিয়ে পক্ষাঘাতগ্রস্ত মানুষ তাঁর পরিবারের সঙ্গে সম্পূর্ণ বাক্য যোগাযোগ করতে পারবেন।
বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, এই প্রথমবারের মতো সম্পূর্ণরূপে পক্ষাঘাতগ্রস্ত কোনো ব্যক্তি—যার মস্তিষ্ক কর্মক্ষম কিন্তু শরীর সম্পূর্ণরূপে পক্ষাঘাতগ্রস্ত তিনি ওই মাইক্রোচিপ সম্পূর্ণ বাক্যে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। ৩৬ বছর বয়সী এক জার্মান ব্যক্তি যিনি ২০১৫ সালে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান। তাঁর মস্তিষ্কে মাইক্রোচিপ স্থাপনের পর তিনি তাঁর পরিবারের সঙ্গে সম্পূর্ণ বাক্য দিয়ে যোগাযোগ করতে সক্ষম হন।
চিকিৎসকেরা ওই ব্যক্তির মস্তিষ্কের মোটর কর্টেক্সে দুটি মাইক্রোচিপ স্থাপন করেছেন। প্রতিটি মাইক্রোচিপের আকার প্রায় দেড় মিলিমিটার। মস্তিষ্কের শীর্ষে অবস্থিত মোটর কর্টেক্স অঞ্চলটি মানুষের পেশির নড়াচড়া ও নিয়ন্ত্রণের জন্য দায়ী। মাইক্রোচিপ স্থাপনের পর গবেষকেরা ওই ব্যক্তিকে শারীরিক নড়াচড়া কল্পনা করতে প্রশিক্ষণ দেন। গবেষকেরা মস্তিষ্ক থেকে একটি নির্ভরযোগ্য সংকেত পাওয়ার চেষ্টায় এই পদক্ষেপ নিয়েছিলেন। এর পর, তাঁরা প্রাপ্ত সংকেতটিকে এক ধরনের কমান্ডে অনুবাদ করার চেষ্টা করেন এবং তাঁরা অনেকাংশে সফল হন।
নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার ইউট্রেক্টের গবেষক ও মাইক্রোচিপ প্রতিস্থাপনকারী দলের সদস্য মারিস্কা ভ্যানস্টিনসেল সায়েন্স ডট অর্গকে বলেছেন, ‘লোকজন সত্যিই সন্দেহ করছে যে—এটি সম্ভব ছিল কিনা।’
সাধারণত একজন পক্ষাঘাতগ্রস্ত লোক কথা বলতে পারেন না। তাই তাঁরা যোগাযোগের বেলায় একটি আই-ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করে ডিজিটাল স্ক্রিনে অক্ষর নির্বাচন করে চোখের ইশারায় তাঁকে করা প্রশ্নের হ্যাঁ বা না উত্তর দিতে পারেন। প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংও এ পদ্ধতি অনুসরণ করে যোগাযোগ করে থাকেন।

২০২২ সালের ১২ ডিসেম্বর মঙ্গল গ্রহের দক্ষিণাঞ্চলের উঁচু ভূমির ওপর দিয়ে ২৫১ কিলোমিটার উচ্চতায় উড়ছিল একটি অরবিটার। সেখান থেকে মঙ্গল গ্রহের একটি পাহাড়ের ছবি তোলে সেটি। ছবিটি সাধারণই হওয়ার কথা ছিল। ২০০৬ সাল থেকে নাসার মার্স রিকনেসান্স অরবিটারের হাইরাইজ (HiRISE) ক্যামেরা মঙ্গলের পৃষ্ঠের হাজার...
২ দিন আগে
বাংলাদেশের আধুনিক শিল্পের জনক শিল্পাচার্য জয়নুল আবেদিন। চিত্রশিল্পে তাঁর অসামান্য অবদানের কথা বিশ্বজুড়ে স্বীকৃত। তবে পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাকাশেও যে তাঁর নাম খোদাই করা রয়েছে, তা হয়তো অনেকেরই অজানা।
২ দিন আগে
নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এবং হাজার হাজার এআই বট কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা এক জটিল গাণিতিক সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। তাও আবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য
৬ দিন আগে
আপনি কত বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে মনে করেন? এই প্রশ্নের উত্তর আপনার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারে, যা আপনি হয়তো ভাবতেও পারেননি। জাপানে বয়স্ক মানুষদের নিয়ে ২৮ বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, মানুষ নিজের আয়ু সম্পর্কে আশ্চর্যজনকভাবে সঠিক ধারণা রাখে।
১৩ দিন আগে