
পেরুর আন্দিজ পর্বতমালায় নতুন একটি প্রজাতির গিরগিটির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সান মার্কোস ইউনিভার্সিটির দ্য ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। নতুন প্রজাতির গিরগিটি আবিষ্কার নিয়ে গবেষণাটি সুইজারল্যান্ডের বৈজ্ঞানিক সাময়িকী ডাইভারসিটিতে প্রকাশিত হয়েছে।
এএফপির এক প্রতিবেদনে জানা যায়, নতুন আবিষ্কৃত এই গিরগিটিটি দৈর্ঘ্যে ছয় থেকে আট সেন্টিমিটার (২.৪–৩. ২ ইঞ্চি) পর্যন্ত হয়ে থাকে। লিঙ্গভেদে এদের শরীরের রঙের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যায়।
স্ত্রী গিরগিটিটির পিঠে চৌকো আকৃতির ছোপ রয়েছে। অন্যদিকে পুরুষের পিঠে তির্যক ছোপ এবং সাদা আঁশ দেখা যায়। এসব বৈশিষ্ট্য পাথুরে পরিবেশের সঙ্গে মিশে থাকতে তাদের সহায়তা করে।
গিরগিটির এই প্রজাতিটি প্রধানত উদ্ভিদ ও ছোট আর্থ্রোপোড বা সন্ধিপদী প্রাণী খেয়ে থাকে। এর খাদ্যতালিকায় মাকড়সা, গুবরে পোকা, ছারপোকাসহ বিভিন্ন কীটপতঙ্গ এবং কীটপতঙ্গের লার্ভা রয়েছে।
দক্ষিণ আন্দিজের আরেকিপা অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৮০০ মিটারের বেশি (১৫ হাজার ৭৫০ ফুট) উচ্চতায় নতুন প্রজাতিটির সন্ধান পাওয়া যায়। এর নাম দেওয়া হয়েছে লিওলেইমাস আর্কাইপেনসিস (Liolaemus archipensis)।
গবেষণাটির নেতৃত্ব দেওয়া জীববিজ্ঞানী লিং হুয়ামানি-ভালদেররামা এএফপিকে বলেন, ‘নতুন একটি প্রজাতির আবিষ্কার আমাদের দেশের জীববৈচিত্র্য সম্পর্কে জ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অগ্রগতি।’
পেরুতে এখন পর্যন্ত ২৯৬ প্রজাতির গিরগিটির অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন এই বিজ্ঞানী।
এর আগে ২০২২ সালে পেরুর আমাজন অঞ্চলে একটি অভিযানে ২৭টি নতুন প্রজাতির প্রাণী আবিষ্কারের কথা জানিয়েছিল কনজারভেশন ইন্টারন্যাশনাল। এসবের মধ্যে ছিল ‘অ্যাম্ফিবিয়াস মাউস’ নামে একটি ইঁদুর, যার পায়ের কিছু অংশ হাঁসের পায়ের মতো জোড়া এবং যে জলজ পোকামাকড় খেয়ে থাকে।
কনজারভেশন ইন্টারন্যাশনালের র্যাপিড অ্যাসেসমেন্ট প্রোগ্রামের প্রধান ট্রন্ড লারসেন জানান, ওই অভিযানে বিজ্ঞানীরা একটি কাঁটাযুক্ত ইঁদুর, একটি কাঠবিড়ালি, আট ধরনের মাছ, তিন ধরনের উভচর প্রাণী এবং ১০ ধরনের প্রজাপতিও আবিষ্কার করেন।
ট্রন্ড লারসেন আরও বলেন, অভিযানে পাওয়া আরও ৪৮টি প্রজাতি সম্ভাব্য নতুন প্রজাতি হতে পারে। তবে সেগুলো নতুন প্রজাতি কি না, তা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।
২০২৫ সালের জুলাইয়ে পেরুর ওকুজাহে মরুভূমিতে জীবাশ্মবিদেরা প্রাচীন একটি ডলফিনসদৃশ প্রাণীর জীবাশ্ম কঙ্কাল উন্মোচন করেন। প্রাণীটির বয়স আনুমানিক ৮০ লাখ থেকে ১ কোটি ২০ লাখ বছর।

ভবিষ্যতে মহাকাশে অভিযান চালানোর প্রস্তুতির অংশ হিসেবে চাঁদের জন্য পারমাণবিক চুল্লি তৈরির প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। চাঁদে স্থায়ী ঘাঁটি বানাতে, প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে এবং আরও গভীর মহাকাশে অভিযান পরিচালনায় পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছে দেশগুলো।
২ ঘণ্টা আগে
সৌরজগতের বাইরের একটি গ্রহ থেকে প্রথমবারের মতো সরাসরি রেডিও সংকেত শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, সংকেতটি এসেছে ‘বিটা পিক্টোরিস বি’ নামের একটি গ্যাসীয় গ্রহ থেকে। তবে এর সঙ্গে ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণের কোনো সম্পর্ক নেই। বরং সংকেতটি গ্রহটির অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের
১৭ ঘণ্টা আগে
মাছ ধরার সময় দুর্ঘটনাবশত মলদ্বার দিয়ে শরীরের ভেতরে জ্যান্ত বাইম মাছ ঢুকে যাওয়ার মতো এক অত্যন্ত বিরল ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল বাংলাদেশে। পেটের মারাত্মক সংক্রমণ ও অসহ্য যন্ত্রণা নিয়ে জরুরি বিভাগে ভর্তি হওয়ার পর অস্ত্রোপচারের...
২০ ঘণ্টা আগে
কিছু কিছু গণনামূলক কাজ এতটাই কঠিন যে, সেগুলো করার কথা ভাবতে গেলেও অসাধারণ ক্ষমতাসম্পন্ন কোনো কম্পিউটিং অবকাঠামো প্রয়োজন হয়। এ ধরনের কাজের জন্যই রয়েছে সুপার কম্পিউটার। বিপুল ক্ষমতার জিপিইউ ও সিপিইউ সমেত এই বিশাল আকারের কম্পিউটিং স্থাপনা সারাক্ষণ কাজ করে।
১ দিন আগে