আকাশে মেঘকে ভেসে থাকতে দেখে অনেকেরই ধারণা-মেঘ নিশ্চয়ই বেশ হালকা। তবে এ ধারণা পুরোপুরি ভুল। মেঘের ওজন বরং কয়েক লাখ কেজি!
যুক্তরাষ্ট্রের সরকারি বৈজ্ঞানিক সংস্থা ইউএসজিএসের মতে, ‘কিউমুলাস’ মেঘের গড় ওজন সাড়ে ৪ লাখ কেজি পর্যন্ত হতে পারে! যদি বিশ্বের বৃহত্তম জেট বিমান (এয়ারবাস এ৩৮০) যাত্রী এবং পণ্য দিয়ে বোঝাই করা হয়, তবে সেটির ওজন এমন দাঁড়াবে।
কিউমুলাস অর্থ স্তূপ। সাধারণ আবহাওয়ায় আকাশে ভেসে থাকা যে খণ্ড খণ্ড মেঘ আমরা দেখি—এগুলোকেই কিউমুলাস মেঘ বলা হয়। এগুলোর নিচের অংশ সমতল, আর ওপরের দিকে ছোট ছোট মেঘখণ্ড স্তূপাকারে রয়েছে বলে মনে হয়— এ কারণেই এই মেঘের নাম দেওয়া হয়েছে ‘কিউমুলাস’। কিউমুলাস মেঘে সাধারণত বৃষ্টি হয় না।

পৃথিবীর বাইরে অন্য কোনো প্রাণের অস্তিত্বের এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিজ্ঞানীরা প্রতিনিয়ত খুঁজে চলেছেন এবং মহাবিশ্বে আমরা সত্যিই একা নই, এমন কোনো ইঙ্গিতের জন্য সংকেতও শুনে চলেছেন। এবার হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স এবং ইউনিভার্সিটি অব ওরেগনের...
৩ দিন আগে
পৃথিবীর আলো, উষ্ণতা ও প্রাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস এই সূর্যকে আমাদের কাছে চিরস্থায়ী মনে হয়। কিন্তু মহাবিশ্বের কোনো কিছুই চিরস্থায়ী নয়। একসময় সূর্যও তার বর্তমান রূপ হারিয়ে ফেলবে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এই পরিবর্তন ঘটতে এখনো বিপুল সময় বাকি।
৬ দিন আগে
আফ্রিকা মহাদেশ ধারণার চেয়েও দ্রুত দুই ভাগে বিভক্ত হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছেন ভূতত্ত্ববিদেরা। মহাদেশটির একটি সক্রিয় রিফট বা ভূত্বক বিচ্ছিন্ন হওয়া অঞ্চল ইতিমধ্যে ‘গুরুত্বপূর্ণ সীমা’ বা ক্রিটিক্যাল থ্রেশহোল্ডে পৌঁছে গেছে। ফলে আগামী কয়েক মিলিয়ন বছরের মধ্যে এই অঞ্চল ভেঙে গিয়ে সেখানে...
৭ দিন আগে
মানব মস্তিষ্ক বোঝার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো, মস্তিষ্কের ভেতরেই একজন ‘মানুষের’ টিকে থাকা। কারণ মানুষ জীবিত থাকা অবস্থায় তার মস্তিষ্কের গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ নিয়ে বিজ্ঞানীরা ইচ্ছেমতো পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন না। ফলে মস্তিষ্ক কীভাবে বিকশিত হয়, কীভাবে এর বিভিন্ন অংশের মধ্যে সংযোগ তৈরি হয়...
৮ দিন আগে