সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন লিমিটেড (বিএসসিএল)। ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটের আশপাশে কিছু সময়ের জন্য এই বিঘ্ন ঘটতে পারে।
সৌর ব্যতিচার বা সান আউটেজ (Sun Outage) হলো একটি সাধারণ মহাজাগতিক ঘটনা, যেখানে পৃথিবী ও একটি জিওস্টেশনারি স্যাটেলাইটের মধ্যবর্তী সরলরেখায় সূর্য চলে আসে। ফলে স্যাটেলাইট সিগন্যালে সাময়িক বাধা সৃষ্টি হয়। এ সময় সূর্য থেকে আসা বিকিরণ স্যাটেলাইট অ্যানটেনা ও আর্থ স্টেশনকে (ভূ-কেন্দ্র) ক্ষতিগ্রস্ত করে। ফলে টিভি বা অন্যান্য স্যাটেলাইটনির্ভর সম্প্রচারে ঝিরঝিরি বা বিচ্ছিন্নতা দেখা যায়।
আজ বুধবার বিএসসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই মহাজাগতিক ঘটনার কারণে ২৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে স্যাটেলাইট সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌর ব্যতিচারের কারণে প্রতিদিন কিছু সময়ের জন্য এই বিঘ্ন ঘটতে পারে। এর সম্ভাব্য সময়সূচি হলো, ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট, ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট, ২ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট, ৩ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট, ৪ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট এবং ৫ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট, ৬ অক্টোবর ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট বিঘ্ন ঘটতে পারে।
উল্লেখ্য, বিএসসিএল এই সৌর ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১-এর (বিএস-১) মাধ্যমে বিএসসিএল বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগসেবা দিয়ে থাকে।

পৃথিবীসহ সৌরজগতের সবকিছু সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে। বিজ্ঞানীদের তথ্যমতে, সূর্যের বয়স এখন ৪৬০ কোটি বছর। পৃথিবী ও এর বাসিন্দাদের কিরণ-উত্তাপ দিয়ে টিকিয়ে রাখা এই নক্ষত্র আরও ৪৫০ থেকে ৫৫০ কোটি বছর বেঁচে থাকবে। এরপর সূর্যের মৃত্যুটা কেমন হতে পারে—সে আভাস বিজ্ঞানীরা সম্প্রতি পেয়েছেন মহাকাশে একটি ন
১৫ দিন আগে
তিনি নিজের উদ্ভাবন আর দূরদর্শী চিন্তা দিয়ে আধুনিক বিশ্বের ভিত্তি গড়ে দিয়েছিলেন। সেই মহান বিজ্ঞানী নিকোলা টেসলার শেষ জীবন কেটেছে চরম একাকিত্ব, দারিদ্র্য আর অবহেলায়। ১৯৪৩ সালের ৭ জানুয়ারি যখন নিউ ইয়র্কার হোটেলের একটি কক্ষে তাঁর নিথর দেহ পাওয়া যায়, তখন তাঁর পকেটে পড়ে ছিল মাত্র ৩৩ সেন্ট!
১৬ দিন আগে
হলিউডে পৃথিবীর ধ্বংস বা মহাপ্রলয়ের সিনেমা নতুন নয়। ‘টু থাউজেন্ড টুয়েলভ’ (২০১২) সিনেমায় পৃথিবীতে হঠাৎ বিশাল ফাটল সৃষ্টি হয়ে ভয়াবহ ভূমিকম্প, আগ্নেয়গিরির বিস্ফোরণ কিংবা বিশাল সুনামিতে মানবসভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। তবে বাস্তবে এমন নাটকীয় পরিবর্তন ঘটে না।
১৬ দিন আগে
দিনে দিনে মশার উৎপাত বাড়ছে। বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের উপদ্রব। অন্যদিকে এবার বাংলাদেশ ও ভারতে বাদুড়বাহিত নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। সেই প্রকোপ মোকাবিলায় এশিয়ার বিভিন্ন দেশ বিমানবন্দরসহ বিভিন্ন বন্দরে বিধিনিষেধ আরোপ ও স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করেছে।
১৭ দিন আগে