
আলো দিয়ে স্নায়ুকোষের কার্যক্রম নিয়ন্ত্রণের নতুন পথ দেখিয়ে ২০২৬ সালের শারীরবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান ও জর্জ নাগেলকে যৌথভাবে এই পুরস্কার দেওয়া হয়েছে। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়।
আজ সোমবার সুইডেনের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) এই পুরস্কার ঘোষণা করে কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি। নোবেল পুরস্কারের অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, গবেষণার মাধ্যমে এই তিন বিজ্ঞানী আলো ব্যবহার করে স্নায়ুকোষের সংকেত নিয়ন্ত্রণের সুযোগ পেয়েছেন, যা জীবিত মস্তিষ্কের কার্যক্রম বোঝার ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দিয়েছে।
নোবেল পুরস্কারের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৬ সালের শারীরবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান এবং জর্জ নাগেলকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে ‘আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিকস (light-gated ion channels and optogenetics) বিষয়ে তাঁদের আবিষ্কারের জন্য।’
কার্ল ডেইসেরথ যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড হিউজেস মেডিকেল ইনস্টিটিউট এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত। পিটার হেগেম্যান জার্মানির হামবোল্ট ইউনিভার্সিটি অব বার্লিনের অধ্যাপক এবং জর্জ নাগেল জার্মানির ইউনিভার্সিটি অব ভুর্জবুর্গের অধ্যাপক।
পিটার হেগেম্যান ও জর্জ নাগেল চ্যানেলরোডপসিন (channelrhodopsin) নামের একটি বিশেষ ধরনের প্রোটিন আবিষ্কার করেন। এই প্রোটিনের কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে। তাঁরা দেখতে পান, যে ধরনের কোষেই এই প্রোটিন প্রবেশ করানো হোক না কেন, সেই কোষ আলোর প্রতি সংবেদনশীল হয়ে ওঠে।
এরপর কার্ল ডেইসেরথ ইঁদুরের স্নায়ুকোষে চ্যানেলরোডপসিন তৈরির জন্য প্রয়োজনীয় জিন প্রবেশ করান। এরপর কোষগুলোতে নীল আলো ফেলে তিনি স্নায়ুর সংকেত বা নার্ভ সিগন্যাল সক্রিয় করতে সক্ষম হন। পরবর্তী সময়ে তিনি এই আলো দিয়ে নিয়ন্ত্রণ করা সুইচের মতো পদ্ধতিকে জীবিত ইঁদুরের মস্তিষ্কের স্নায়ুকোষেও কার্যকর করতে সক্ষম হন। আলো ব্যবহার করে এভাবে স্নায়ুর সংকেত নিয়ন্ত্রণ করার পদ্ধতিটিই এখন অপটোজেনেটিকস নামে পরিচিত। এই পদ্ধতি খুব দ্রুত সারা বিশ্বে ব্যাপক প্রভাব ফেলেছে।
মস্তিষ্ক কীভাবে স্মৃতি, অনুভূতি ও আচরণ তৈরি করে—তা বোঝা গবেষকদের জন্য দীর্ঘদিন ধরে এক স্বপ্নের মতো ছিল। অপটোজেনেটিকস হলো এমন একটি কৌশল, যার মাধ্যমে একটি জীবিত মস্তিষ্কে একেকটি নির্দিষ্ট স্নায়ুকোষের (নার্ভ সেল) কার্যক্রম চালু বা বন্ধ করা সম্ভব হয়। মস্তিষ্কের অজানা রহস্যগুলো উন্মোচনের জন্য বর্তমানে বিশ্বজুড়ে গবেষণাগারগুলোতে এই পদ্ধতিটি ব্যবহার করা হচ্ছে।

পেরুর আন্দিজ পর্বতমালায় নতুন একটি প্রজাতির গিরগিটির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সান মার্কোস ইউনিভার্সিটির দ্য ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। নতুন প্রজাতির গিরগিটি আবিষ্কার নিয়ে গবেষণাটি সুইজারল্যান্ডের বৈজ্ঞানিক সাময়িকী ডাইভারসিটিতে প্রকাশিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
ভবিষ্যতে মহাকাশে অভিযান চালানোর প্রস্তুতির অংশ হিসেবে চাঁদের জন্য পারমাণবিক চুল্লি তৈরির প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। চাঁদে স্থায়ী ঘাঁটি বানাতে, প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে এবং আরও গভীর মহাকাশে অভিযান পরিচালনায় পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছে দেশগুলো।
৮ ঘণ্টা আগে
সৌরজগতের বাইরের একটি গ্রহ থেকে প্রথমবারের মতো সরাসরি রেডিও সংকেত শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, সংকেতটি এসেছে ‘বিটা পিক্টোরিস বি’ নামের একটি গ্যাসীয় গ্রহ থেকে। তবে এর সঙ্গে ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণের কোনো সম্পর্ক নেই। বরং সংকেতটি গ্রহটির অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের
১ দিন আগে
মাছ ধরার সময় দুর্ঘটনাবশত মলদ্বার দিয়ে শরীরের ভেতরে জ্যান্ত বাইম মাছ ঢুকে যাওয়ার মতো এক অত্যন্ত বিরল ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল বাংলাদেশে। পেটের মারাত্মক সংক্রমণ ও অসহ্য যন্ত্রণা নিয়ে জরুরি বিভাগে ভর্তি হওয়ার পর অস্ত্রোপচারের...
১ দিন আগে