যুক্তরাষ্ট্রের মহাকাশচারী ফ্রাঙ্ক রুবিও সবচেয়ে দীর্ঘসময় লঘু অভিকর্ষে কাটিয়েছেন। তিনি মহাকাশে পুরো এক বছর কাটানোর পরে পৃথিবীর মাটিতে পা রেখেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আর ২০১৭ সালে নাসার মহাকাশচারী নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম মহাকাশে যাত্রা। তিনি সালভাদোরান বংশোদ্ভূত প্রথম মহাকাশচারীও।
সিএনএনের সঙ্গে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রুবিও বলেছিলেন, তিনি যদি জানতেন যে মহাকাশ স্টেশনে তার অবস্থান মূলত পরিকল্পনার চেয়ে দ্বিগুণ হবে, তবে প্রশিক্ষণ শুরুর আগে তিনি ‘সম্ভবত প্রত্যাখ্যান করতেন’।
রুবিও বলেন, ‘পরিবারের কিছু অনুষ্ঠানের জন্য এমন সিদ্ধান্ত নিতাম। যদি আমি জানতাম যে আমাকে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো মিস করতে হবে, তাহলে বলতাম, পারছি না, ক্ষমা করুন।’
রুবিওর চারটি সন্তান রয়েছে। তিনি এখন কাজাখস্তানের ঝাজকাজগান শহরের সয়ুজ মহাকাশযানের অবতরণ কেন্দ্র থেকে বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করবেন বলে আশা করা হচ্ছে। হাস্টনের ফ্লাইটে চড়ার আগে তিনি প্রথমে কারাগান্ডায় যাবেন, যা ঢেজকাজগান থেকে প্রায় ৩৩০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।
নাসার তথ্য অনুসারে, রুবিও এবং তার ক্রুমেটরা ১৫৭ দশমিক ৪ মিলিয়ন মাইল ভ্রমণ করেছে এবং পৃথিবীর ৫ হাজার ৯৬৩টি কক্ষপথ সম্পূর্ণ করেছে।
এদিকে ২০২২ সালে মার্কিন মহাকাশচারী মার্ক ভান্দে হেইয়ের গড়া ৩৫৫ দিন মহাকাশে অবস্থানের রেকর্ড রুবিও প্রথম যাত্রাতেই ভেঙেছেন।
তবে মহাকাশে সবচেয়ে দীর্ঘসময় অবস্থানের বিশ্ব রেকর্ড এখনো রাশিয়ার মহাকাশচারী ভ্যালেরি পলিয়াকভের। তিনি ১৯৯৪ সালের জানুয়ারি থেকে মার্চ ১৯৯৫ সালের মধ্যে ৪৩৭ দিন অবিচ্ছিন্নভাবে মহাকাশে ছিলেন।

ফেব্রুয়ারি শেষ হতে আর দুদিন। এ মাসে মহাজাগতিক কিছু ঘটনা ঘটে গেছে। তবে সেসব ঘটনা যদি কেউ প্রত্যক্ষ না করে থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। মহাকাশ, গ্রহ-নক্ষত্র নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের জন্য কিছু চমকপ্রদ মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ নিয়ে আসছে আগামী মার্চ মাস।
৪ দিন আগে
শুষ্ক বাতাস থেকেও পানি সংগ্রহ করতে সক্ষম—এমন নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন নোবেলজয়ী রসায়নবিদ অধ্যাপক ওমর ইয়াগি। হারিকেন বা খরায় যখন পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে, তখন এই প্রযুক্তি ঝুঁকিপূর্ণ দ্বীপাঞ্চলের মানুষের জন্য জীবনরক্ষাকারী হতে পারে বলে জানিয়েছেন তিনি।
৭ দিন আগে
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
১২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
০৪ ফেব্রুয়ারি ২০২৬