
রাজধানীতে যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে পোস্তগোলা–জুরাইন রেলগেট থেকে দোলাইরপাড় আমির টাওয়ার পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ।
আজ রোববার (৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে দখলে থাকা এসব দোকান ভেঙে দিয়ে মালামাল জব্দ করা হয়।
এ অভিযানে ট্রাফিক ওয়ারী বিভাগের পাশাপাশি শ্যামপুর থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের ওয়ারী জোনের (জুরাইন) সদস্যরাও ছিলেন।
এ সময় ঢাকা-মাওয়া সড়কের (জুরাইন) উভয় পাশে অবৈধভাবে পার্কিং করে ব্যবসা পরিচালনা করা ছোট দোকান ও মোটরসাইকেল সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি দোকানের সামনে ফুটপাত দখল করে পণ্য সামগ্রী রাখার দায়ে একাধিক দোকানিকে ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান জানান, গত ২৩ মার্চ পূর্বঘোষিত গণবিজ্ঞপ্তির পর অনেকেই স্বেচ্ছায় ফুটপাত ও সড়ক ছেড়ে দেন। এরপরও যাঁরা নির্দেশনা অমান্য করে অবস্থান বজায় রেখেছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ম্যাজিস্ট্রেট আরও জানান, অভিযানে মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে এবং নগদ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

‘অনেক সময় আপনারা বিভিন্ন আলোচনায় বলেন যে—১৫ বছরে অভ্যুত্থান হবে না, ২০ বছরে হবে না। এটার নজির বাংলাদেশে আছে। উনসত্তরের অর্জনটা যখন রক্ষা করা যায় নাই, একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে। চব্বিশের অর্জন রক্ষা করা না গেলে আবার ২৬-২৭ সালে এ রকম কোনো ঘটনা ঘটে যেতে পারে...
২০ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি বাতিল না হলে দেশব্যাপী তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতারা। অন্যান্য প্রগতিশীল, বামপন্থী দলগুলোও এই চুক্তির বিরোধিতা করেছে। চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে....
২ ঘণ্টা আগে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘নবনির্বাচিত সংসদে মানুষের দৈনন্দিন কষ্ট নিয়ে কথা হচ্ছে না। কথা হচ্ছে, জুলাই, গণভোট ইত্যাদি নিয়ে। আমরা আগেই বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি নাই, গণভোটের কোনো আইনি ভিত্তি নাই
৬ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠনের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগে