
বর্ণিল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার সকালে পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে ঢাকার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন। শেকড়ের সঙ্গে বর্তমান প্রজন্মের সংযোগ ঘটলে বাঙালি সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রশাসক বলেন, সিটি করপোরেশনের কার্যক্রম মূলত ২৪ ঘণ্টার সেবাভিত্তিক। জনসেবার চাহিদা পূরণে অনেক সময় ছুটির দিনেও কাজ করতে হচ্ছে উল্লেখ করে তিনি মাঠপর্যায়ে সর্বদা সক্রিয় থাকার আহ্বান জানান।
আবদুস সালাম আরও বলেন, সরকারের নির্দেশনা ও সেবামুখী দৃষ্টিভঙ্গি অনুসরণ করে নগরবাসীকে দ্রুত ও কার্যকর সেবা দিতে ডিএসসিসি প্রতিশ্রুতিবদ্ধ।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনার কথাও তুলে ধরেন।
সকাল ৮টা থেকে শুরু হওয়া এ আয়োজন দুপুর পর্যন্ত চলে এবং তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। অনুষ্ঠানে ডিএসসিসি পরিচালিত ১২টি সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। লোকজ সংস্কৃতি ও আধুনিকতার সমন্বয়ে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ওপর যুবদল মব করে হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে জাতীয় যুবশক্তি। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদলিপি দিয়েছে এনসিপির এই যুব সংগঠন।
৭ ঘণ্টা আগে
পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীতে বর্ণিল শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার বেলা ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটরের নেভি গলি থেকে শুরু হয় এই শোভাযাত্রা। এরপর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে বাংলামোটর হয়ে আবার নেভি গলিতে এসে শোভাযাত্রা শেষ হয়।
১৭ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সংস্কার অধ্যাদেশগুলো বাদ দিয়ে জন-আকাঙ্ক্ষাকে অপমান করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানায় দলটি।
২ দিন আগে
বাংলা নববর্ষ উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ সোমবার (১৩ এপ্রিল) ‘বাংলা নববর্ষ’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
২ দিন আগে