
নিজ স্বার্থ হাসিলের লক্ষ্যে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। আজ শনিবার এক ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
ওই পোস্টে ডাকসুর সাবেক এই ভিপি প্রার্থী বলেন, ‘জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী এখন যা করতেছে, যা বলতেছে, সেটা স্রেফ নোংরামি। পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাধানোর জন্য তিনি উঠে পড়ে লাগছেন। নিজের স্বার্থে শহীদ ওসমান হাদি ভাইকে বিক্রি করতেছেন। ৫ আগস্টের পরে এ রকম রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসুক, সেটা আমরা কখনো চাই নাই, এ দেশের মানুষও চায় না।’
আবদুল কাদের আরও বলেন, ‘নাসীর ভাই আন্দোলনে এই করছেন, সেই করছেন বলে হম্বিতম্বি করতেছেন। কিন্তু আমি, আমরা তেমনটা দেখি নাই।’
গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরও দাবি করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই বাংলামোটরের ‘বিয়ামে’ আসিফ-নাহিদ-মাহফুজ ভাইদের সাথে আমাদের প্রথম মিটিং হইছিল। মিটিংয়ে আমরা যারা ১৯ জুলাই থেকে আন্দোলন টেনে নিয়ে গিয়েছিলাম, সেই জুনিয়র লেয়ারের সদস্যরা একটা কনসার্ন জানাইছিলাম, “নাসীরুদ্দীন পাটওয়ারী ভাই কোত্থেকে এসে লিয়াজোঁ কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ভাগিয়ে নিলেন?”
নাসীরুদ্দীনের বিরুদ্ধে নানা দল ভেঙে আসার অভিযোগ তুলে কাদের বলেন, ‘তা ছাড়া তাঁকে তো বিশ্বাস করার উপায় নাই। তিনি শিবির, ছাত্র ফেডারেশন, এবি পার্টি ভেঙে আসা লোক, তিনি আবারও যে আমাদের এই নতুন উদ্যোগকে ভেঙে দিবেন না, সেটার গ্যারান্টি কি?’
নাসীরুদ্দীন পাটওয়ারীর আন্দোলনে অবদানের প্রশ্নে নাহিদ ভাই বললেন, ‘নাসীর ভাই নাকি তাঁকে আন্দোলনের সময় একদিন আশ্রয় দিয়েছেন, আর ডিআরইউতে সংবাদ সম্মেলনের দিন তাঁকে হেল্প করেছেন।’
কাদের আরও বলেন, ‘আমাদের পাল্টা প্রশ্ন ছিল, এতটুকু অবদান এবং তার অতীত ইতিহাস বিবেচনায় কি তাঁকে লিয়াজোঁ কমিটির মতো এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত হবে কি না। জবাবে নাহিদ ভাইরা বললেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী সিনিয়র মানুষ, তার এক্সপেরিয়েন্সকে আমাদের কাজে লাগাতে হবে। সে জন্য তাকে আমাদের প্রয়োজন।” তারপর তো অনেক শপথ-টপত হইলো সেখানে। নাসীর ভাই অঙ্গীকার করলেন, তিনি অতীতের মতো এই পার্টি ভাঙবেন না। কিন্তু এখন এসে আমরা সেই অঙ্গীকারের ছিটেফোঁটাও দেখতে পেলাম না! আফসোস...।’

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৩ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
৬ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
৯ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
৯ ঘণ্টা আগে